পাঞ্জাবি পরে মাথায় ট্র্যাডিশনাল ফেট্টি বেঁধে ‘বিহু’ সাজে মিঠাই-উচ্ছে বাবুর ছেলে শাক্য! গাইলো বিহু গান! ভালোবাসা ও আশীর্বাদে সকলে ভরিয়ে দিলেন ছোট্ট ছেলেকে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর ধৃতিষ্মান চক্রবর্তী বাংলা ছোট পর্দার এক জনপ্রিয় শিশু শিল্পী। ‘মিঠাই’- ধারাবাহিকের মাধ্যমে ধৃতিষ্মান অভিনয় জগতে প্রবেশ করেছেন। মাত্র কয়েক মাসে সিদ্ধার্থ ও মিঠাইয়ের ছেলে শাক্য মোদকের ভূমিকায় ধৃতিষ্মান তার অভিনয় দক্ষতার মাধ্যমে খুব কম সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন।
ধারাবাহিক দেখানো হয় আদিত্য আগরওয়ালের ষড়যন্ত্রে মিঠাই আগুনে পুড়ে মারা গিয়েছে। ছোট্ট শাক্য, সিদ্ধার্ত ও মোদক পরিবারের সদস্যদের কাছে মানুষ হয়। এরপর এক লাফে কয়েক বছর এগিয়ে নিয়ে যাওয়া হয় এই ধারাবাহিককে। সেখানে শাক্যর ভূমিকায় প্রবেশ ঘটে ধৃতিষ্মানের। তবে অভিনয় জগতে আসার আগেই নেট দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল ধৃতিষ্মান।
অভিনয়ের পাশাপাশি গান গান তিনি। তবে তার আশ্চর্য প্রতিভা এই যে, মাত্র পাঁচ বছর বয়সে অত্যন্ত দক্ষ ভাবে পাঁচটি ভাষায়, যথা; অহমিয়া, সংস্কৃত, বাংলা, হিন্দি এবং ইংরাজিতে গান গাইতে পারে এই খুদে শিল্পী। যে বয়সে বাচ্চারা অল্প অল্প করে কথা বলতে শেখে সেই বয়সের মধ্যে ধৃতিষ্মান এখনো পর্যন্ত ৭০ টি গান রেকর্ড করে ফেলেছেন।
এই বয়সে ইতিমধ্যেই সে ৫ টি ভাষায় গান গেয়ে ধৃতিষ্মান ২০২১ সালে ‛ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ -এ জায়গা করে নিয়েছেন। এরজন্য ধৃতিষ্মানকে ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ দিয়ে স্বীকৃতি জানানো হয়েছে। ধৃতিষ্মানের প্রতিভায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদী’ তাঁকে নিয়ে ট্যুইটও করেছেন।ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে এই খুদে শিল্পী ধৃতিষ্মানের ব্যাপক ফ্যান-ফলোয়িং রয়েছে।
সম্প্রতি আবারও এক জনপ্রিয় গানে শ্রোতাদের মন মাতালেন শিশু শিল্পী। সেই গানের ভিডিও ফেসবুকে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ‘বিহু পরব’ উপলক্ষ্যে এই ভিডিওতে ধৃতিষ্মান এক জনপ্রিয় বিহু গান পরিবেশন করেছেন। ইতিমধ্যেই ১ লাখ ১৩ হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি এবং ভিডিওটির কমেন্ট সেকশনে ধৃতিষ্মানকে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে কমেন্ট করেছে বহু নেটিজেন। গানের পাশাপাশি পাঞ্জাবি পরে মাথায় ট্র্যাডিশনাল ফেট্টি বেঁধে তাঁর ‘বিহু’ সাজ বিশেষভাবে নজর কেড়েছে।

