অন্য নায়কদের মত ভালোবাসায় অন্ধ নয়, ঠিক টাকে ঠিক আর ভুলটাকে ভুল বলে বীথিকে প্রশ্ন করলো ডোডো

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’ (Meyebela)। এই ধারাবাহিক নিয়ে জোরকদমে চর্চা চলছে। খুব শীঘ্রই মেয়েবেলা শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হচ্ছেনা ধারাবাহিক, নতুন সময়ে (বিকাল ৫টা) দেখা যাবে। কিন্তু তাতেও স্বস্তি নেই, কারণ শোনা যাচ্ছে খুব শীঘ্রই মৌঝড়ের মিল দেখিয়ে শেষ করে দেওয়া হবে এই ধারাবাহিক। খবরটা যে গুঞ্জন নয় তা বোঝায় যাচ্ছে।
‘মেয়েবেলা’র মতো বিগ বাজেট সিরিয়াল বিকাল ৫টার স্লটে চালাতে কোনওভাবেই রাজি নয় সুরিন্দর ফিল্মস। সেই কারণেই নাকি এই মাসেই শেষ হবে ‘মেয়েবেলা’র সম্প্রচার। সূত্রের খবর, চলতি সপ্তাহেই শেষ শ্যুটিং এই ধারাবাহিকের। প্রোডাকশন হাউস নাকি জানিয়ে দিয়েছে ১৫ই জুনের মধ্যে ‘মেয়েবেলার’র শ্যুটিং-এর কাজ শেষ করতে। তাই রূপা গঙ্গোপাধ্যায়ের শো ছেড়ে বেরিয়ে যাওয়ার মাস দেড়েকের মধ্যেই বন্ধের মুখে এই মেগা।
এর মাঝেই নির্ঝর জানতে পারেন বীথির আসল রূপ। চাঁদনী সবটা নির্ঝরকে বলে দেয়। মৌয়ের উপর বীথি যেরকম অত্যাচার করেছে, তা সকল দর্শকরাই দেখেছেন। কিন্তু নির্ঝর এসবের কিছুই জানত না। চাঁদনী সবটা বলায়, মায়ের স্বরূপ তাঁর কাছে পরিষ্কার হয়ে যায়। নির্ঝর তাঁর মা কে বলে, ‘মা তুমি শুধু মৌকে ঘৃণা করো। ছিঃ মা এটা তুমি কি করলে আমার জীবন নিয়ে। আজ তোমার জন্য মৌ চাঁদনীকে ভুল বুঝছে।’
“মৌ ডিভোর্স দিতে চাইছে। তুমি যেই বিয়েটা চাওনি বলে আমাকে একা করে দিলে। দ্যাখো আমি খুব একা সত্যিই একা’। এইসব কথা শুনে বীথি ক্ষমা চায় নির্ঝরের কাছে। বীথি নিজে থেকেই মৌকে আনতে যেতে চায়। আদৌও কি মৌ ফিরবে? সেটাই দেখার। হয়ত এবার বীথি ভালো হয়ে যাবে।
তবে এতসবের মাঝে ডোডো চরিত্রটি আরো কিছুটা কাছের হয়ে উঠল দর্শকদের কাছে। ডোডো এমনই একটি চরিত্র যে ভালবাসার অন্ধ হয়ে গিয়ে নয় বরং সমস্ত সত্যিটা জানার পর নিজে সবটা বিচার বিবেচনা করে একটা একটা করে সবকটা ভুল মায়ের সামনে তুলে ধরেছে। ডোডোর চিন্তাভাবনা তার আদর্শ বোধ বুদ্ধি সবকিছুতেই আপ্লুত দর্শক। এত তাড়াতাড়ি এই চরিত্রগুলোকে হারিয়ে ফেলতে হবে ভেবে ব্যাথিত দর্শক মহল।

