হাতে নাতে ধরা পড়লো রাঘব বোয়াল দিব্যা সেন! উচিৎ শিক্ষা দেবে জগদ্ধাত্রী, দুর্ধর্ষ আগামী পর্ব

জি বাংলা চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী। এই ধারাবাহিক আর পাঁচটা সাধারণ সিরিয়ালের মত সাংসারিক কুট কাঁচালি বা জটিলতা নিয়ে তৈরি নয়। একেবারে ভিন্ন পথে হেঁটে এই ধারাবাহিকটিকে তৈরি করা হয়েছে সকল বয়সী মানুষদের জন্য। মা কাকিমাদের সাথে সাথে কাকা জেঠারাও যাতে এই ধারাবাহিকটি দেখে উপভোগ করতে পারেন তার সমস্ত চেষ্টা করে চলেছে জগদ্ধাত্রী, বর্তমানে চ্যানেল টপার এই ধারাবাহিক।
বর্তমানে তুষার তলা পাত্রের কবলে পড়েছে কৌশিকীর মেয়ে কাঁকন। কৌশিকীর কাছে দুটো অপশন এক তুষার তলা পাত্রের কথা মেনে নিয়ে তাদের সমস্ত অন্যায়কে চেপে দেওয়া আর নয়তো কাকনকে সারা জীবনের মতো হারানো। কিন্তু সৎ এবং সাহসী জার্নালিস্ট হওয়ার দরুন কৌশিকী মিথ্যার মুখোশ কখনো পড়েনি আর আজও তাই অব্যাহত ছিল।
তুষার তলা পাত্রের বিরুদ্ধেই আর্টিকেল ছাপা হল কাগজে। কিন্তু তাহলে কাকন, তার কি হবে? জগদ্ধাত্রীকে বিশ্বাস করে কৌশিকী। কৌশিকী বিশ্বাস করে জ্যাস সান্যাল নিজের জীবন থাকতে কাকনের কিচ্ছু হতে দেবে না। আর এই বিশ্বাস থেকেই মিথ্যে এবং দুর্নীতিকে ভয় না পেয়ে সত্যের পথে এগিয়ে চলেছে সে।
ধারাবাহিকের পরবর্তী পর্ব দেখে বেশ ভালো লেগেছে দর্শকদের। এইবার জগদ্ধাত্রীর কাণ্ডকারখানা দেখে নিজেদের মনের জালা মিটেছে দর্শকদের। এই ধারাবাহিকের পরবর্তী পর্ব সামনে এলো ভক্তদের, সেই পর্বে রয়েছে টানটান উত্তেজনা।
এই পর্বে দেখানো হবে দিব্যা সেন তার পোষা গুন্ডাদের বলে শুট, আর সেই কথা শুনে কৌশিকের দিকে বন্দুক টাক করে এক গুন্ডা। কিন্তু কৌশিকীকে মারতে যাওয়া ঠিক আগের মুহূর্তেই সেই গুন্ডার গায়ে গুলি চালায় স্বয়ম্ভু। ফলে বেঁচে যায় কৌশিকি। তখন জগদ্ধাত্রী দিব্যা সেনের মুখে দুধের গ্লাস থেকে দুধ ছুড়ে মারে। আর বলে ‘আই এম সরি আজকে আপনাকে কোর্টে নিয়ে যাব’। সেখানে আরো দুই রাঘব বোয়াল রয়েছে। এবার কি খেল দেখাবে জগদ্ধাত্রী? কোন দুই রাঘব বোয়ালের কথা বলছে সে?

