“প্রেমের প্রস্তাব দিয়ে আজও উত্তর পাইনি”, নিজের প্রেম জীবনের অনেক কথা ভাগ করে নিলেন পর্দার সূর্য!

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) দর্শকদের নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। আর অনুরাগের ছোঁয়ার এই সাফল্যের পিছনে যাদের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম হলো ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতি দত্ত। এই দিন সংবাদমাধ্যমের সাথে এক খোলামেলা আড্ডার অকপটে অনেক কিছুই ভাগ করে নিলেন তিনি।
এই ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা কেমন?
অভিনেতা জানান, “এই ধারাবাহিকটা আমায় অনেক সাফল্য এনে দিয়েছে। এছাড়াও এখানে অনেক সিনিয়র রয়েছে যাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তাই এই ধারাবাহিকে কাজ করার মতন সৌভাগ্য আমি পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
দ্বিতীয় নায়ক ইতিমধ্যেই প্রবেশ করেছে গল্পে, কোন রকম অনিশ্চয়তা কি কাজ করছে?
তার মতে, “না, এমনটা হলে আমি খুব বোকা। কারণ যিনি ধারাবাহিকে বর্তমানে ঢুকলেন তার সিনেমা আমরা সিনেমা হলে দেখতে যেতাম। তার সাথে এমন সরাসরি কাজ করতে পারব এটা তো সৌভাগ্যের বিষয়। আর উনি এত বড় অভিনেতা হয়েও খুব বন্ধুত্বপূর্ণ আমাদের কাছে।”
এখন ধারাবাহিকের সূর্য যেটা করছে সেটা নিয়ে দর্শকদের ভীষণ রাগ হচ্ছে। এই নিয়ে অভিনেতার কি মত?
তিনি বললেন, “আমি তো বলব সূর্য খুব ভালো ছেলে আর সূর্য প্রচন্ড বোকা। যে কখনো মদ ছোঁয়নি সে মদ খাচ্ছি মানে বোঝাই যাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে। তাই বারবার এইরকম ভুল করে চলেছে। তবে আশা করছি খুব তাড়াতাড়ি অন্য চমক দেখা যাবে ধারাবাহিককে।”
ধারাবাহিকের মতন সূর্যের জীবনেও এমন কেউ ছিল যাকে চেয়েও পায়নি?
অভিনেতা বলেন, “হ্যাঁ মন অনেক বার হয়েছে। বেশ কয়েকবার আমি ক্রাশ খেয়েছি তাদের বলেওছি। বিশেষ করে ক্লাস নাইনে আমি একটি মেয়েকে এরকম বলেছিলাম কিন্তু সে আমার কোন উত্তর দেয়নি। আজও উত্তর পাইনি।”

