জি বাংলার আসন্ন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিঠাইয়ের নায়ককে! সঙ্গে থাকবেন কোন অভিনেত্রী? জানুন বিস্তারিত

কিছুদিন আগেই শেষ হয়েছে মিঠাই এরই মধ্যে অনেকেই শুরু করেছেন অন্য প্রজেক্টে কাজ, এবার খবর মিঠাইয়ের নায়ক আসতে চলেছে জি বাংলাতে

মিঠাই (Mithai) ছিল জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক। বিগত কয়েক বছরের যত ধারাবাহিকই জনপ্রিয়তা পাক না কেন মিঠাইয়ের মতন জায়গা দখল করতে পারবে না অন্য কোন ধারাবাহিক। এই ধারাবাহিকটি দর্শকদের কাছে অনেক ভালোবাসা পেয়েছে। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কৌতুহল সৃষ্টি হয় দর্শকদের মধ্যে।

তারা জানতে চায় এইবার ধারাবাহিকের নায়ক নায়িকা সহ বাকি সদস্যরা কোন কোন নতুন ধারাবাহিকে যোগ দিতে চলেছেন। তারমধ্যে অনেকের বিষয়ে জানা যায় আবার এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের ব্যাপারে এখনো অব্দি কিছু জানা যায়নি। তবে এইবার জানা গেলো মিঠাই ধারাবাহিকের নায়কের আপকামিং ধারাবাহিকের নাম।

এখন আর খুব বেশিদিন স্থায়ী হয় না কোনো ধারাবাহিক। বর্তমানে টলিউড (Tollywood)-র ছোট পর্দা জুড়ে শুধুই একের পর এক ধারাবাহিক (Serial) শেষ হওয়ার হিড়িক। ধারাবাহিক যেমন শেষ হচ্ছে তেমন তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। টিআরপি (TRP) খেলায় আজ সব ধারাবাহিকই ক্ষণস্থায়ী।

মাত্র ২-৩ মাসের ব্যবধানে শেষ হয়ে যাচ্ছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। টেলিভিশনের পর্দায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে জনপ্রিয় প্রোডাকশন হাউসের একটি নতুন ধারাবাহিক, আর সেখানেই দেখা যাবে মিঠাই ধারাবাহিকের নায়ককে। সেই ধারাবাহিকেই নাকি অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)-র সঙ্গে জুটি বাঁধার কথা ছিল হিয়া মুখোপাধ্যায়ের (Hiya Mukherjee)।

নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে মিঠাইয়ের নায়ক

কিছুদিন আগেই জানা গিয়েছিল জি বাংলায় আসতে চলেছে ক্রিস্টাল ড্রিমস এর এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকেই দ্বিতীয় নায়কের চরিত্রে দেখা মিলবে মিঠাই খ্যাত ধ্রুব সরকারের। প্রথমে ধারাবাহিকের নায়িকা হিসেবে হিয়া মুখার্জিকে চয়ন করা হলেও পরবর্তীতে তাকে পাল্টে নিয়ে আসা হয় আলতা ফড়িং খ্যাত খেয়ালী মন্ডলকে। যদিও প্রথম প্রোমো প্রকাশ পাওয়ার আগে অব্দি কিছুই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। তবে এটুকু জানা যাচ্ছে যে এই ধারাবাহিকের মধ্যে দিয়েই মিঠাই এর আরো এক অভিনেতা ফিরতে চলেছেন ছোটপর্দায়।

Back to top button