মেঘের পরে এবার দীপা! আত্মসম্মান নিয়ে বাঁচবে নায়িকারা,বরের কথা নয় নিজের কথা ভেবে রুখে দাড়াচ্ছে তারা!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। এইবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সূর্য এবং দীপা বর্তমানে আলাদা হয়ে গিয়েছে। দীপা তার দুই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সূর্যর থেকে আলাদা হয়ে গিয়েছে সোনা রুপা আর যার জন্য দীপাকেই দোষারোপ করছে সে। শুধু তাই নয় সোনা রুপাকে সে নিজের কাছে রাখার প্রস্তাবও দিয়েছে দীপাকে।

সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, অর্জুন পিয়ানো বাজাচ্ছে আর সেটা খুব খুশি মনে শুনছে দীপা সোনা এবং রুপা। হঠাৎ সেখানে সূর্য চলে আসে আর বলে, দীপা বেশ ভালই আছে কিন্তু সে ভালো নেই। তাই সোনা রুপাকে সে নিজের সাথে নিয়ে যেতে চায়। এই শুনে দীপা সূর্যকে বলে, এতদিন সে শুধুমাত্র সূর্যের কথা ভেবেছে কিন্তু এবার সে নিজের কথা ভাববে। তাই সোনা রুপা কোথাও যাবে না।

সম্প্রতি ধারাবাহিক গুলিতে নায়িকা চরিত্রগুলি বেশ শক্তিশালী হয়ে উঠছে। আগের মতন সেই সাত চড়ে রা কাটেনা এমন একটা মানসিকতা থেকে বেরিয়ে এসে নায়কের ভুলগুলোকে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছে তারা।

ইতিমধ্যেই এমন অনেক নারী চরিত্র দর্শকরা দেখেছেন। মেঘ, শিমুল, পর্ণা আর এখন দীপাও প্রতিবাদী হয়ে উঠছে। প্রথম থেকেই অনেক কষ্ট সহ্য করেছে সে। আর তার বেশিরভাগটাই সে পেয়েছে সূর্যের কাছ থেকে। তাই এবার সূর্য নয় নিজেকেই নিজের জীবনে প্রাধান্য দেবে দীপা।

Back to top button