আর নয় এবার সোনাকে নিজের কাছে রাখবে দীপা! মেয়েকে এতো যন্ত্রণা পেতে দেখে আর চুপ করে থাকবে না সে

বাংলা সিরিয়াল মানেই এখন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। দর্শকরা এখন এই সিরিয়াল (Bengali Serial) ছাড়া অন্য কিছু যেন ভাবতেই পারছেননা। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে সিরিয়ালের জনপ্রিয়তা। এখন তো দর্শকদের একটাই ইচ্ছে, কবে নায়ক নায়িকা অর্থাৎ সূর্য আর দীপার মিল হবে! তাই ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সকলেই বসে যান টিভির সামনে।

যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন কিছুদিন আগেই ধারাবাহিকে প্রবেশ করেছিল সোনার নকল মা। কিন্তু বর্তমানে সোনা জেনে যায় সূর্য তার সঙ্গে নাটক করছে। আর ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাউ হাউ করে কাঁদতে থাকে সোনা। বাড়ির কারোর ডাকে সাড়া দেয় না সে। মেয়ে কষ্ট পাচ্ছে আর মা বাড়িতে বসে থাকবে, এমনটা তো হতে পারে না।

তাই রুপাকে নিয়েই দীপা চলে আসে সেনগুপ্ত বাড়িতে। সেখানে দীপাকে দেখে আবারো তেলে বেগুনে জ্বলে ওঠে সূর্য। সে দীপা কে বলে তুমি এই বাড়িতে কেন এসেছ। চলে যাও এখান থেকে। তারপর নিজের মাকে বলে তুমি কেন নিয়ে এসেছ ওকে এখানে? দীপা সোনার কেউ হয় না। আমি ওকে সোনার কাছে যেতে দেব না। অন্যদিকে সোনার কান্নাকাটির আওয়াজ কানে এসে পৌঁছয় দীপার।

এরপর আরো রেগে যায় দীপা, আর রুদ্র মূর্তি ধারণ করে বলে আপনি আমার দিকে আর আঙ্গুল তুলতে পারবেন না। আমি সোনার মা আর আমি ওর কাছে যাবই। তখন সূর্য বলে কী প্রমাণ আছে তোমার কাছে? মিথ্যে কথা বলছো তুমি। তখন দীপার পাশে এসে দাঁড়ায় লাবন্য সেনগুপ্ত। আর সূর্যকে বলে প্রমাণ চাইছো তুমি, আমি বলছি, সেদিন দীপা জমজ সন্তানের জন্ম দিয়েছিল। নিজের মায়ের কথাকেও বিশ্বাস করতে চায় না সূর্য। সে বলে তুমি মিথ্যা কথা বলছো মা। তখন গর্জে ওঠে দীপা। সে বলে মিথ্যে তো আপনি বলেছেন। আজ আপনি কিছুতেই একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করতে পারবেন না। আমি সোনার কাছে যাবই। তারপর সূর্যকে ধাক্কা দিয়ে সোনার ঘরের দরজার সামনে চলে যায় দীপা।

সোনাকে ডাকতেই সোনা দরজা খুলে মা বলে জড়িয়ে ধরে দীপাকে। আর আবারো হাউ হাউ করে কাঁদতে থাকে তাকে জড়িয়ে ধরে দীপাও কাঁদতে শুরু করে। এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় সূর্য। সে মনে মনে ভাবে তবে কি সত্যিই সোনার মা দীপা? তাহলে কি সোনাও কবিরের সন্তান? এরকমটা হতে পারে না, এই সব মিথ্যে। কী হবে এবার? সূর্য কি জানতে পারবে সোনা রুপা দুজনেই কবীরের নয় বরং তার মেয়ে।

Back to top button