মিশকার ভাড়া করা গুন্ডাদের থেকে অবশেষে দীপাই প্রাণ বাঁচালো সূর্যর, এবার কি নিজের ভুল বুঝতে পারবে সে? রইলো আজকের পর্ব

এখন বিনোদন মানেই বাংলা ধারাবাহিক। আর বাংলা ধারাবাহিকের কথা উঠলে যে ধারাবাহিকটিকে সবার শীর্ষে রাখা হয় সেটি হল স্টার জলসায় (Star jalsha) সম্প্রচারিত অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। প্রতি সপ্তাহেই টিআরপি টপার হচ্ছে এই ধারাবাহিক। বর্তমানে গল্পের মোড় অনেকটা ঘুরেছে আর এখন প্রধান আকর্ষণ হয়ে উঠেছে সোনা এবং রুপা।
এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মিশকার চালে এখন শহর থেকে দূরে এক জনবিরল জায়গায় মাথা ফেটে মরণাপন্ন অবস্থায় পড়ে রয়েছে সূর্য। আর তার মানি পার্স সহ সমস্ত কিছু চুরি করে দুই গুন্ডা টাকা-পয়সা তুলে সেখান থেকে চম্পট দিয়েছে। ব্যাংক থেকে বাড়িতে ফোন করায় কিছু একটা বিপদ হয়েছে আন্দাজ করতে পারে দীপা। জানা মাত্রই ছুটে গেছে ব্যাংক কর্তৃপক্ষের জানানো লোকেশনে।
অন্যদিকে মিশকা ওই গুন্ডা গুলোকে ফোনে না পেয়ে সোজা চলে আসে সেনগুপ্ত বাড়িতে। কিন্তু এসে সে জানতে পারে সূর্য এখনো ফেরেনি। বাড়ির সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে বাড়ির সকলে বুঝতে পারে দীপা অনেকক্ষণ ধরে বাড়িতে নেই। এরপর বাড়ির পরিচারিকা তাদের বলে দীপা একটা ফোন পেয়ে বেরিয়ে গিয়েছে। এদিকে দীপার ফোনের চার্জ শেষ তাই সে কিছুতেই বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারে না।
সূর্যকে কিছু লোক ঠেলাগাড়ি করে তুলে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আর অন্যদিকে চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে থাকে দীপা। অনেক খোঁজার পর অবশেষে সেই বৃদ্ধ মহিলার সাথে দেখা হয় তার এবং দীপা জানতে পারে সূর্যের কথা আর জানা মাত্রই তার কাছে ছুটে যায়। সূর্যের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে দীপা।
এরপর গ্রামের লোকজন তাদের একটি ঘরে নিয়ে যায় এবং সূর্যকে শুইয়ে দেয়। দীপা সূর্যের মাথার কাছে বসে থাকে। সূর্য ঘোরের মধ্যে একবার সোনা এবং আরেকবার দীপার নাম নেয়। দীপা মনে মনে বলে, সে থাকতে সূর্যের কোন ক্ষতি হতে দেবে না। তবে কি এই যাত্রায় দীপার জন্যই বেঁচে যাবে সূর্য? কিন্তু সূর্যের যারা এমন অবস্থা করলো তাদের কি ধরতে পারবে দীপা?

