এবার মিশকাকে জব্দ করতে আটঘাট বেঁধে মাঠে নামলো দীপা, তার পাশে এসে দাঁড়াল গোটা পরিবার

বর্তমানে স্টার জলসার (Star jalsha) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। প্রতিযোগিতার দিক দিয়ে ধারাবাহিকটির ধারে কাছে নেই কোন মেগা সিরিয়াল। এই মুহূর্তে দাঁড়িয়ে ধারাবাহিকের নায়ককে পছন্দ করছে না দর্শকরা। কিন্তু তাও ধারাবাহিকটি টিআরপি টপার। এর অন্যতম কারণ হলো নায়ক নায়িকার দুই জমজ সন্তান সোনা এবং রুপার অনবদ্য অভিনয়।

দীর্ঘ কয়েক মাস ধরে দীপা এবং সূর্যের মধ্যে চলছে একই দীর্ঘ মান অভিমানের পর্ব। যার দরুন সূর্যের কাছে প্রতিনিয়ত খুব বাজে ভাবে অপমানিত হচ্ছে দীপা। কিন্তু নিজের দুই মেয়ের মুখের দিকে চেয়ে সবটা নিতে হচ্ছে তাকে। যা ঘটে গেছে সেগুলো হয়তো এই মুহূর্তে ঠিক করতে পারবেনা সে, কিন্তু পরবর্তীতে যেন আরো খারাপ কিছু না ঘটে তার চেষ্টায় এবার আটঘাট বেধে নামল দীপা।

আজ পর্যন্ত যা যা অনাসৃষ্টি ঘটেছে তার মনে রয়েছে একটাই মাথা। আর সেটা হলো মিশকা। এই সহজ বিষয়টা এতদিন ধরে সূর্যের মাথায় ঢোকাতে পারেনি কেউই। কিন্তু দীপা এটা খুব ভালো করেই জানে। তাই এবার মিশকাকে নতুন কোন সর্বনাশ না করতে দেওয়ার পরিকল্পনা করলো সে। এর আগের পর্বের দর্শকরা দেখেছেন সূর্যকে জড়িয়ে ধরায় মিশকাকে ঠাটিয়ে একটা চড় মেরেছে দীপা। আগামীতে প্রয়োজন হলে এর পুনরাবৃত্তি ঘটাতে পিছপা হবে না।

এই দিনের পর্ব দেখা যায় লাবণ্য সেনগুপ্ত ঠিক করছে বাড়িতে একটা পুজো হবে, কিন্তু সেই নিয়ে বিন্দুমাত্র আগ্রহী নয় সূর্য। ঠিক সেই সময় দীপা বলে মিশকাকেও ডেকে নেওয়া যেতে পারে। তখন সূর্য তার বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় আসার কথা। সূর্য বেরিয়ে যাওয়ার পর লাবণ্য বলে, “এটা ঠিক হলো না ও এলে সব গন্ডগোল হয়ে যাবে।”

তখন দীপা বলে, “ও আমার দুই সন্তানের কষ্টের সুযোগ নিয়ে অনেক খেলা খেলেছে, এবার ওকে শায়েস্তা করতে হবে।” কিন্তু কিভাবে দীপা যত করবে মিশকাকে? সে সবাইকে বলে, “আচ্ছা কেমন হবে যদি সকাল সকাল ওর বাড়ির সামনে পাত্রের লাইন লেগে যায়?” তখন কাকাই বলে, “এর জন্য চাই একটা ছোট ছবি আর একটা নাম্বার ব্যাস।” এবার কি হবে মিশকার সেটাই দেখার বিষয়।

Back to top button