“মাসির ক্ষমতা না থাকলেও জেঠির আছে”, রুপার কথা শুনে দীপা নিজের অধিকার বুঝে নিলো, দুর্ধর্ষ পর্ব অনুরাগের ছোঁয়ায়

গত কয়েকমাস ধরে টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে থেকেছে মাত্র দু’টি মেগা সিরিয়াল। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এবং জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তবে এই একপেশে লড়াইয়ে অবশেষে ইতি টানলো গৌরী! হ্যাঁ, এই সপ্তাহে নতুন বেঙ্গল টপার জি বাংলার ‘গৌরী এলো’। আইপিএল-এর সুবাদে এই সপ্তাহে মেগা সিরিয়ালগুলোর টিআরপি একদম তলানিতে। আর সেই দুর্দিনেই সূর্য-দীপা আর জগদ্ধাত্রী-স্বয়ম্ভূকে হারিয়ে শীর্ষস্থানে উঠে এল গৌরী-ঈশান জুটি!

গৌরী এলোর মতো ধারাবাহিক যদি টিআরপি টপার হয়ে যেতে পারে অতএব বোঝাই যাচ্ছে তাহলে অনুরাগের ছোঁয়াতে পুনরায় নিজের জায়গা ফিরে পেতে কি পরিমাণ খাটতে হবে। এই মুহূর্তে এই ধারাবাহিকের চলছে রুপার ট্র্যাক। আর এর মাঝেই পুত্র সন্তানের জন্ম দিয়েছে উর্মি। চারিদিকে খুশির মহল। বাচ্চাটার মুখ দেখার জন্য সবাই যে যার নিজের মতন করে উপহার কিনছে।

এদিন দেখা গেল সূর্য একটি বড় সোনার দোকানে এসেছে উর্মির ছেলের জন্য কিছু নিতে। তার সাথে এসেছে সোনা। সূর্য বেশ কিছু সোনার জিনিস পছন্দ করে কেনার পর সেখানে সোনারও একটা হার পছন্দ হয়। সে বাবার কাছে বায়না করে সেটা কিনে দেওয়ার জন্য তখন পিছন থেকে রূপা এসে হারটা নিয়ে বলে এটা আমার মা পছন্দ করেছে। তখন সূর্য আর সোনা দেখতে পায় দীপাও এসেছে সেই একই সোনার দোকানে।

কিন্তু দীপা যে খুবই গরীব। এত বড়লোক বাড়ির বউ হয়েও এত বড়লোক স্বামী হয়েও সে দিন দুখিনি। তেমন কিছু দেওয়ার মতো সাধ্য তার নেই। প্রথম থেকেই রুপার বেশ খারাপ লাগছিল তার মা এর জন্য। সে ভাবছিল বাবার তো কম কিছু নেই তারপরও মা কেন এত কষ্ট পায়। সেই মুহূর্তে সূর্য সেই সোনার হারটা কিনে দেয় দীপাকে। যাতে সেটা দিয়ে দীপা তার বোনের ছেলের মুখ দেখতে পারে।

এরপর দেখা যায় উর্মির ছেলেকে কোলে নিয়ে আদর করে দীপা। আদর করতে করতে দীপা বলে এই হাড়টা সে দেয়নি কারণ তার এত ক্ষমতা নেই। তখন রত্না দেবী দিপাকে সবার সামনে অপমানিত করার জন্য বলে ওঠে তাহলে কি চুরি করেছিস। তখন দীপা খুব গর্বের সঙ্গে জবাব দেয় “মাসির ক্ষমতা না থাকলেও জেঠির ক্ষমতা আছে”। দীপার থেকে এমন প্রত্যুত্তর বোধ হয় আশা করেনি কেউই। কালো হয়ে যায় রত্না দেবীর মুখ আর অবাক হয়ে যায় প্রত্যেকেই। তাহলে এভাবেই কি নিজের অধিকার বজায় রাখবে দীপা?

Back to top button