নতুন প্রোমো দেখে খুশি ‘সুদীপা’ ভক্তরা, সেনগুপ্ত বাড়িতে দীপা, দুই মেয়েকে বাবা মায়ের ভালোবাসা দিতেই নিজের অধিকারে ফিরলো সে

এই মুহূর্তে স্টার জলসার সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় এবং প্রভাবশালী ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। বিগত কয়েক সপ্তাহ ধরে নিজের স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। একাধিক ধারাবাহিক তাকে স্থানচ্যুত করার চেষ্টা করলেও নিজের সিংহাসনে অনড় এই মেগা। এই মুহূর্তে ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়ক নায়িকার দুই যমজ সন্তান সোনা এবং রুপা।
বর্তমানে ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য এবং দীপা দুজনের মধ্যে চলছে মান অভিমানের পর্ব। এই মান অভিমান এবার ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘৃণা এবং প্রতিহিংসায়। সূর্য কোনভাবেই বিশ্বাস করছে না তার স্ত্রীকে। যে যাই বলুক না কেন যত প্রমাণিত সামনে আনা হোক না কেন এক দৃঢ় ঘৃণা নিয়ে নিজেকে দূরে সরিয়ে রেখেছে দীপার থেকে।
প্রত্যেকদিন সূর্যের কাছ থেকে অপমানিত হতে হতে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে দীপা। তবে শুধুমাত্র দীপা নয় সূর্যের এই অহেতুক জেদের কারণে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তাদের দুই ছোট্ট সন্তান সোনা এবং রুপা। একদিকে মাকে না পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে সোনা। আর অন্যদিকে সমস্ত সত্যিটা জানার পরেও সে সত্যিটা কাউকে বিশ্বাস করাতে না পেরে নিজের মধ্যেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে রুপা।
কিন্তু সূর্য নিজের জেদে অনড়। তবে এইবার আর চুপ করে থাকবে না দীপা। অনেকদিন ধরে অনেক কষ্ট পেয়েছে সে। অনেকদিন ধরে নিজের দুটো ফুটফুটে বাচ্চাকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছে সে। এই ঝগড়া ঝামেলা অশান্তির মাঝে পড়ে হারিয়ে যাচ্ছে তাদের শৈশব। তবে এইবার নিজের অধিকার ছিনিয়ে নেবে দীপা। সম্প্রতি স্টার জলসায় প্রকাশিত অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো তারই ইঙ্গিত দিল।
এই প্রোমোতে দেখা গেল একদিকে সোনার হাত এবং আরেক দিকে রুপার হাত ধরে সেনগুপ্ত পরিবারে প্রবেশ করছে দীপা। সূর্য চিৎকার করে বলে উঠছে তুমি আবার এই বাড়িতে কেন এসেছ কোন অধিকারে ঢুকেছো। তখন সূর্যকে চুপ করিয়ে দিয়ে দীপা জবাব দেয় একজন মায়ের অধিকার ঢুকেছি। আমি মা হয়ে চাই না আমার সন্তানদের কেউ তাদের মা-বাবার ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত করবে। আমি সেটা কখনোই হতে দেব না। এবার কি তবে বাধ্য হয়ে দীপাকে মেনে নেবে সূর্য? নাকি আবারও একরাশ অপমান করে বাড়ি থেকে বার করে দেবে তাকে? কী মনে হয় দর্শকদের?

