আবার নতুন ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা! অভিনেত্রীর ছোট পর্দায় ফেরার খবর সামনে আসতেই আনন্দে উৎসাহিত তার ভক্তরা, কে থাকছেন তার বিপরীতে?

বাংলা ধারাবাহিকের অনেক নায়ক নায়িকা কে আমরা বাংলা থেকে হঠাৎ হিন্দি ধারাবাহীকে চলে যেতে দেখেছি। এইবার এমনই আরেক নিদর্শন তৈরি করলেন দেবচন্দ্রিমা। বাংলা টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। ধারাবাহিকে তার বলিষ্ঠ অভিনয় ও অমলিন সৌন্দর্য দিয়ে তিনি মন জয় করেছেন দর্শকদের। একাধিক ধারাবাহিকে দেখা গেছে অভিনেত্রীকে। আর সেখান থেকেই নিজেকে তিনি এনেছেন স্পটলাইটে। কারণ চরিত্রায়ণ এবং তার প্রস্ফুটন- এই দুই কাজেই সিদ্ধহস্তা এই অভিনেত্রী।

শেষবার অভিনেত্রীকে দেখা গেছে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন তিনি। তাই কাজের ফাঁকে আপাতত ছুটির মুডেই অভিনেত্রী। তবে এই ছুটির মাঝেই এল সুখবর। শোনা যাচ্ছে, যে এবার বাংলা ছেড়ে স্বপ্নের দুনিয়া মুম্বইয়ে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী। আর সেখান থেকেই এবার কাজের ডাক এল তার জন্য। মুম্বইয়েট ডাক তো আর উপেক্ষণীয় নয়। তাই শেষমেষ জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েই ফেললেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলার পাট চুকিয়ে এবার হিন্দিতেই যোগ দিচ্ছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

ফলে এবার শুধু বাঙালি দর্শক নয়, তার রূপের জাদু এবং অভিনয়ের দক্ষতার পরিচয় এবার পাবে গোটা দেশ। কিন্তু কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি? দেখুন সবিস্তারে। বিশেষ সূত্রে জানা গেছে, কালার্স চ্যানেলের এসমনো একটি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। এটি একটি হিন্দি ধারাবাহিক। আর অভিনেত্রীর বিপরীতে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজবীর সিংকে, যিনি এতদিন স্টার প্লাসের ‘উড়তি কা নাম রাজ্জ্ব’ ধারাবাহিকে অভিনয় করতেন।

তবে এই ধারাবাহিকের গল্প বা দুজনের চরিত্র সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। শুধু জানা গেছে যে এটি দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকে ডেবিউ এবং তিনি প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন অভিনেতা রাজবীর সিংয়ের সঙ্গে। তাহলে কি এবার হিন্দি ধারাবাহিক এই ঝুঁকলেন দেবচন্দ্রিমা? তাকে কি আবারো বাংলা ধারাবাহিকে দেখা যাবে নাকি এবার সম্পূর্ণভাবে হিন্দি ধারাবাহিকী করবেন তিনি তা এখনো নিশ্চিত ভাবে জানাননি অভিনেত্রী।

এর আগে অনেক ধারাবাহিত অসাধারণ অভিনয়ের নিদর্শন দিয়েছেন তিনি। তার অভিনয় মুগ্ধ হয়েছে নেট পারা। প্রায় প্রতিটি ধারাবাহিকে তিনি ছিলেন প্রধান চরিত্রে। প্রসঙ্গত, এখনো অব্দি একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাকে যেমন দেখা গেছে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে, তেমনই আবার ‘কাজললতা’ ধারাবাহিকেও অভিনয় করেছেন অভিনেত্রী। তার অভিনীত শেষ ধারাবাহিক হল ‘সাহেবের চিঠি’। এই ধারাবাহিক আপাতত শেষ। তাই এবার টলিউড ছেড়ে বলিউডের দিকে পা বাড়ালেন অভিনেত্রী।

Back to top button