প্রেম করছেন দেবচন্দ্রিমা! ভক্তদের গুঞ্জন সত্যি করে নিজেই জনপ্রিয় অভিনেতার সঙ্গে সম্পর্কে শিলমোহর দিলেন অভিনেত্রী?

পছন্দের নায়ক-নায়িকার জুটি যদি পর্দার বাইরে বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়ান তাহলে ভক্তদের থেকে এর থেকে বড় উপহার আর কিছু হয় না। প্রিয় তারকা জুটিরা বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম নজির রয়েছে ভুরি ভুরি। এবার স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের নায়ক এবং নায়িকার প্রেমের খবরে মুখরিত হল টিভি ইন্ডাস্ট্রি।

স্টার জলসার ‘সাঁঝের বাতি’ (Sanjher Baati) ধারাবাহিকের কথা মনে আছে নিশ্চয়ই? এই ধারাবাহিকের নায়ক ও নায়িকা ছিলেন রিজওয়ান রাব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh) এবং দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। পর্দার আর্য এবং চারুর জুটি দর্শকরা খুবই পছন্দ করেছিলেন সেই সময়। সিরিয়াল চলাকালীনই শোনা যাচ্ছিল তাদের প্রেমের খবর। তবে দুজনে অবশ্য সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন সবসময়।

টালিগঞ্জে তাঁদের সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি। শোনা যায়, একই সিরিয়ালে কাজ করতে গিয়ে একে অপরকে মন দিয়ে বসেন তাঁরা। তবে প্রকাশ্যে কখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেত্রী। দেবচন্দ্রিমা সিংহ রায় এবং রিজওয়ান রব্বানি শেখ। বরাবরই নিজেদের ভাল বন্ধু বলে জানিয়ে এসেছেন তাঁরা। তবে এইবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন অভিনেত্রী।

যদিও এর আগে সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা দাবি করেছিলেন রিজওয়ান এবং তিনি খুব ভাল বন্ধু। ইন্ডাস্ট্রিতে রিজওয়ান তার সব থেকে ভাল বন্ধু। তাদের মধ্যে কোনও প্রেম নেই, আর হবেও না। যদিও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রিজওয়ানের জন্যই নাকি আগের প্রেমিক সায়ন্ত মোদকের সঙ্গে দেবচন্দ্রিমার বিচ্ছেদ হয়।

সম্প্রতি অভিনেত্রী দেবচন্দ্রিমা তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে একসাথে রয়েছেন অভিনেত্রী এবং অভিনেতা রাব্বানী শেখ। আর এই পোস্টের ক্যাপশনে তিনি কেবলমাত্র একটি রেড হার্ট দিয়েছেন। স্বপ্ন দেখে দর্শকদের আর বুঝতে বাকি নেই যে সম্পর্ক রয়েছে তারা। যদিও তাদের তরফ থেকে এখনও অব্দি কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।

Back to top button