সৌমিতৃষার জায়গায় জিতের ছবির নায়িকা দেবচন্দ্রিমা! কেন না করেছিলেন পর্দার “মিঠাই”?বড় পর্দায় কোন ছবিতে ডেবিউ করছেন “চারু”?

সাঁঝের বাতির ‘চারু’কে নিশ্চয় ভোলেননি দর্শক মহল? এবার তিনি হতে চলেছেন জিৎ অভিনীত একটি চলচ্চিত্রের নায়িকা। বর্তমানে ছোট পর্দার এক দাপুটে অভিনেত্রী হলেন দেবচন্দ্রিমা সিংহ রয়। তাকে এর আগে সাহেবের চিঠি, সাঁঝের বাতি, হোমস্টে মার্ডার প্রভৃতি ধারাবাহিকি অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি এফবিএফ প্রোডাকশন হাউজ থেকে মুক্তি পেয়েছে তার একটি মিউজিক ভিডিও।

চারুর ভক্তদের জন্য এসে গেছে এক দারুণ সুখবর। খুব তাড়াতাড়ি জিৎ অভিনীত বুমেরাং সিনেমায় দেখা মিলবে দেবচন্দ্রিমার। বল্লভপুরের রূপকথা খ্যাত সত্যম চৌধুরীর বিপরীতে এই অভিনেত্রীকে কাস্ট করার কথা ভাবছেন নির্মাতারা। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে দেখা যাবে জিৎ এবং রুক্মিণী মৈত্রকে। তবে অনেকেই হয়তো জানেন না এই চলচ্চিত্রে দেবচন্দ্রিমার জায়গায় অভিনয় করার কথা ছিল অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

সম্প্রতি শেষ হয়েছে মিঠাই। এই ধারাবাহিকের প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সৌমিতৃষা কুন্ডুকে। বিপুল জনপ্রিয়তার সাথে শেষ হয়েছে মিঠাই। প্রথমে বুমেরাং চলচ্চিত্রে দেবচন্দ্রিমার জায়গায় বেছে নেওয়া হয়েছিল মিঠাইকে। কিন্তু তিনি ততদিনে দেব অভিনীত প্রধান চলচ্চিত্রের নায়িকা হিসেবে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। নির্মাতারা যার জন্য পরবর্তীতে কাস্ট করার কথা ভেবেছেন দেবচন্দ্রিমাকে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

অনেকেই হয়তো জেনে থাকবেন এর আগে ‘কিশমিশ ছবিতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। তবে তার চরিত্রটি অতটাও বড় ছিল না। দেবের প্রাক্তন প্রেমিকার ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। তাই বলা যেতে পারে দেবচন্দ্রিমা এই প্রথম বড় পর্দার জন্য কোনও মুখ্য চরিত্রের প্রস্তাব পেলেন।

 

View this post on Instagram

 

A post shared by SVF (@svfsocial)

এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেই বলেছেন, “সেই অর্থে ‘বুমেরাং’ই আমার প্রথম ছবি হতে চলেছে। যদিও এখনও কথাবার্তা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। আমার চরিত্রটি এই প্রজন্মের এক মেয়ের, যে বেশ ছটফটে, প্রাণবন্ত, একটু বেশি স্মার্ট। তবে চিত্রনাট্য এখনও হাতে পাইনি,”। নতুন ছবিতে বড় পর্দায় তাকে দেখার অপেক্ষায় বর্তমানে দিন গুনছেন দেবচন্দ্রিমার ভক্তরা।

Back to top button