এবার ঠান্ডা হবে মিশকা, শুধু চড় নয় একেবারে গলা টি’পে প্রাণের ভয় দেখিয়েছে লাবণ্য, আজকের পর্বে আগের লাবণ্যকে ফিরে পেয়ে খুশি ভক্তরা

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। লাগাতার ১৪ সপ্তাহ ধরে ‘বেঙ্গল টপার’ হয়ে এক নতুন রেকর্ড তৈরী করেছে এই সিরিয়াল (Bengali Serial)। টি আর পি তালিকায় সেরার সিংহাসনে রীতিমতো রাজ করছে এই সিরিয়াল। আর এখন তো রীতিমতো ধুন্ধুমার পর্ব চলছে।

নিকট অতীতে দর্শকেরা দেখেছেন, একাধিক মিথ্যার উপর থেকে পর্দা উঠে গেছে। দীপা জেনেছে সোনা তার মেয়ে। এছাড়া লাবণ্য সেনগুপ্ত জেনেছে, মিশকার ইন্টেনশন মোটেও ভালো নয়। এর আগেও মিশকাকে সূর্যর সাথে কথা বলতে শুনে তাকে ঠাটিয়ে এক থাপ্পড়ও মেরেছিল লাবণ্য। তাকে ওয়ার্নিং দিয়েছিল সে যেন সূর্যকে আর প্ররোচনা না দেয়।

কিন্তু মিশকা ভালো কথা শোনার মেয়ে নয়। যেমন কুকুর তার তেমন মুগুর। এই কথাটা খুব ভালো মতোই জানেন লাবন্য সেনগুপ্ত। শুরু থেকে না হলেও ধীরে ধীরে দর্শকরা বেশ পছন্দ করছেন এই লাবণ্য সেনগুপ্ত চরিত্রটিকে। একদিকে মা হিসেবে তার মায়া-মমতা, শাশুড়ি মা হয়েও দীপার প্রতি তার মা সুলভ ভালোবাসা, প্রত্যেকটা ভুলের জন্য মিশকাকে শাস্তি দেওয়া সবকিছু মিলিয়ে দর্শকদের কাছে এখন অনন্যা হয়ে উঠেছেন তিনি।

এ দিনের পর্বে দেখা যায় মিশকা হঠাৎই দীপার বাড়ি চলে আসে দীপাকে লাবণ্য সেনগুপ্তর বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য। দীপা কিছু শুনতে চায় না তার পরেও মিশকা তাকে বলে এত যাকে মা মা কর সে চাইলে সেদিন হসপিটালে সহজেই তোমার পরিচয় দিতে পারত। দিয়েছে কি? আসলে ওদের সবটাই ভান। আর ঠিক সেই মোক্ষম সময় দীপার বাড়িতে এসে উপস্থিত হয় লাবণ্য সেন আর মিশকাকে বলে ওঠে কত জানো তুমি কত বোঝো তুমি।

মিশকা একদমই আশা করেনি সেই সময় লাবণ্য সেনগুপ্ত সেখানে চলে আসবে। তারপর ধীরে ধীরে গলার স্বর বাড়তে থাকে লাবণ্যর আর তারপরেই হয় ধামাকা। একের পর এক চ’ড় মারতে থাকে মিশকাকে। শুধু চড়েই থেমে থাকেননি তিনি, রীতিমতো গ’লা টি’পে ধ’রেছিলেন মিশকার। সামনে দীপা না থাকলে হয়তো অনেক বড় অঘটন ঘটে যেতে পারতো। যদিও তাতে ভালোই লাগতো দর্শকদের। লাবণ্য খুব স্পষ্টভাবে জানায় আমার মেয়ের কেউ ক্ষতি চাইলে তার সাথে অন্যায় করা হলে আমি চুপ থাকবো না আমি তাকে শেষ করে দেবো। ভয় পেয়ে যায় মিশকা। হাতজোড় করে ক্ষমা চায় লাবণ্যের কাছে। এতদিন ধরে দর্শকরা যা দেখতে চেয়েছিলেন সেটা দেখতে পেয়ে এখন বেজায় খুশি দর্শক।

Back to top button