অকৃতজ্ঞর রুদ্রর কান্ড দেখে অবাক কমলিনী! নতুনের শেষ ইচ্ছে পূরণ করতে রুদ্রকে উচিত শিক্ষা দিল সে!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমলিনী কেবিনে ঢুকে দেখে নতুন নিস্তেজ হয়ে পড়ে রয়েছে বিছানায়। নতুনকে এভাবে দেখে কমলিনীর খুব খারাপ লাগে। নতুন বউঠান আসায় খুব খুশি হয়। বৌঠানকে দেখে নতুন স্বস্তি পায়। এদিকে কমলিনী নতুনকে ভীষণ বকাবকি শুরু করে তার এই অনিয়মিত জীবন যাপনের জন্য। যতদিন নতুন ওই বাড়িতে ছিল ততদিন এত অনিয়ম হতো না। তাই কমলিনী বলে সুস্থ হয়ে নতুনকে তার বাড়িতেই ফিরে যেতে হবে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, নতুনের কথা রাখতে কমলিনী নতুনকে হাসপাতালেই গান গেয়ে শোনায়। কমলিনীর গান মুগ্ধ হয়ে শোনে নতুন। এত বছরের জমানো সব কথা কমলিনীকে বলতে থাকে। ওইদিকে বাড়িতে ফিরে তো সকলেই নতুনকে নিয়ে চিন্তা করতে থাকে। কমলিনীর শাশুড়ি জানিয়ে দেয় নতুন হাসপাতাল থেকে ফিরলে তিনি এই বাড়িতেই নিয়ে আসবেন আর কারোর কথা শুনবেন না।
আরও পড়ুনঃ ‘পালিয়ে বিয়ে ডান’- সবাইকে লুকিয়ে চুপিচুপি বিয়েটা সেরে ফেললেন সায়ক! সমাজ মাধ্যমের পাতায় নিজেই পোস্ট করলেন সেই ছবি!
ওইদিকে বুবলাই নিচে নেমে দেখে সবাই রাত করে বাড়ি ফিরেছে কিন্তু তার মা ফেরেনি। তারপরই রুদ্রর পিসি জানায় নতুন হাসপাতালে ভর্তি। বুকে ব্যাথা ওঠায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পাওয়ার পর রুদ্রর যতটা চিন্তা হওয়ার কথা ছিল তার এতটুকু চিন্তা হয় না। বরং তার মা রাতে নতুনের কাছে হাসপাতালে থাকবে এই কথাটা জানতে পেরে খুবই রেগে যায়। আবারও তার নোংরা মানসিকতার পরিচয় দেয়। নতুন যদি এই বাড়িতে আসে তাহলে রুদ্র বাড়িতে থাকবে না বলে জানিয়ে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

