নতুন জীবন পেয়েই সত্যের মুখোমুখি কমলিনী! হঠাৎ এক পলকে বদলে গেল সকলের জীবন! দুর্ধর্ষ আজকের পর্ব!

অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং অভিনেতা সুদীপ মুখার্জির (Sudip Mukherjee) জুটিতে স্টার জলসার পর্দায় বেশ কয়েকমাস আগে শুরু হয়েছে চিরসখা (Chirosokha)। ধারাবাহিকে একেবারে ভিন্ন ধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আর পাঁচটা ধারাবাহিকের মতো এই ধারাবাহিকটির গল্প নয়। অনেকদিন পর এরকম ভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুনের চিন্তা হওয়াটা স্বাভাবিক। কিন্তু নতুনের এই চিন্তা করাটা সকলেই নাটক বলে মনে করছে। তাই জন্য সকলেই বেশ বিরক্ত হচ্ছে। কিন্তু নতুনের চিন্তায় চিন্তায় আবারও কষ্ট হতে শুরু করে বুকে ব্যথা শুরু হয়।

পার্বতী নিজে থেকে নতুনের যত্ন নিতে গেলে নতুন আর নিজের নিজের রাগ ধরে রাখতে পারে না। আবারও পার্বতীর উপর চিৎকার করে ওঠে। ওদিকে বর্ষা তো মনের আনন্দে আছে। তার শাশুড়ির শরীরের খারাপ খবর শুনতে পেয়ে। সে ভেবেই নিয়েছে কমলিনী আর ফিরবে না। তাই মনে মনে তো বেশ খুশি মুখে যতই নাটক করুক। ওদিকে কমলিনীর ননদ তার মাথায় ঠাকুরের ফুল ছোঁয়ানোর জন্য অপেক্ষা করে আছে। অনেক অপেক্ষার পর অবশেষে কমলিনীর মাথায় ঠাকুরের ফুল ছোঁয়ানোর ব্যবস্থা করে। তার কিছুক্ষণ পরেই হয় চমৎকার হয়, ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে কমলিনীর।
একপ্রকার জোর করেই নতুন কমলিনীর সাথে প্রথমবার দেখা করতে চায়। নতুন কেন আগে কমলিনীর সাথে দেখা করতে যাবে এই নিয়ে তার ছেলেমেয়ে ননদ বাবা সকলের মধ্যেই তর্কাতর্কি শুরু হয়ে যায়। কিন্তু নতুন এক প্রকার অধিকার আদায় করে নেয় এবং জোর করে প্রথমে কমলিনীর সাথে দেখা করতে চলে যায়। এদিকে বাইরে কমলিনীর ছেলে মেয়েরা সকলেই ছটফট করছে তাকে দেখার জন্য। নতুন কেন প্রথমে কমলিনীকে দেখতে গেল সেই নিয়ে তাদের ভীষণ রাগ হচ্ছে নতুনের উপরে।
আরও পড়ুনঃ নিজের কল্পনার মনের মানুষের কথা উজিকে জানালো ঋষি! নিজের অজান্তেই বেফাঁস সত্যি বলে ফেলল উজি! দুর্ধর্ষ আজকের পর্ব
জ্ঞান ফিরে কমলিনী নতুনকে প্রথম দেখে একেবারেই খুশি হয়নি সেটা বোঝাই যাচ্ছিল। নতুন যে তার সাথে দেখা করতে আসবে সেটা ভাবতে পারেনি কমলিনী। কিন্তু নতুন কমলিনীর কোন কথাই মনে ধরে না। সে কমলিনীকে নিজের যত্ন নিতে বলে। তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে সে কথাও জানায়। এখন কমলিনীকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে অনেক দায়িত্ব রয়েছে তার। কমলিনী তো নতুনের কোন কথাই বুঝতে পারে না। এরপর নতুন কেবিন থেকে বেরিয়ে এলে মিঠি বাবিল সকলে মিলে নতুনকে অনেক ছোট বড় কথা শোনায়। বাধ্য হয়ে নতুন পার্বতীকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কমলিনী আর তার পরিবারের কেউই ভাবতে পারছে না তাদের জন্য কত বড় একটা সত্যি অপেক্ষা করছে।

