নতুনের বাল্য জীবনের চরম সত্যি জানতে পারলো কমলিনী! অতীতের সত্যি কি ছারখার করে দেবে দুজনের জীবন? দুর্ধর্ষ আজকের পর্ব

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পুরোহিত মশাই এসে নিজের মেয়ের বিয়ের নেমন্তন্ন করে যায় সকলকে। নতুনের বৌদি তো এই দম বন্ধ পরিবেশ থেকে বেরোনোর জন্য যেতে রাজি হয়ে যায়। আর সকলকে অনুরোধ করে যাতে তারা যায় পুরোহিত মশাইয়ের মেয়ের বিয়েতে। নতুন কথা দেয় সপরিবারে তারা যাবে গ্রামের বাড়িতে পুরোহিত মশাইয়ের মেয়ের বিয়ে উপভোগ করতে।

আসলে ওই পুরোহিতের মেয়ের বিয়ে অনেকদিন ধরে আটকে ছিল। তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোনো না কোনো বাধা সামনে আসছিল। কেউ অনেক টাকা চাইছিল কেউ আবার পরিবার দেখে পিছিয়ে আসছিল। অবশেষে নিজের মেয়ের বিয়ে একটি যৌথ পরিবারের ছেলের সঙ্গে ঠিক করেছেন তিনি। অনন্যাও সেই বিয়েতে যেতে চায় একটু হাওয়া বদল হওয়া দরকার তাই। ছেলের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। সেটা এত তাড়াতাড়ি যে সম্ভব না সেটাই স্বাভাবিক তাই একটু অন্য পরিবেশে গেলে হয়তো মন মেজাজ ভালো হবে। নতুন কথা দেয় সবাই মিলে গ্রামের বাড়ি যাবে।

নেমন্তন্ন সেরে ঠাকুর মশাই বাড়ি ফেরে। কিন্তু ঠাকুরমশাইয়ের মেয়ে পার্বতীর এই বিয়েতে একেবারেই মত নেই। সে আসলে নতুনকে ভালোবাসে ছোট থেকে। পার্বতীর মা এবং নতুনের মা ছোটবেলার দুই সই ছিল। এবং তারা অনেক বছর আগে ঠিক করে রেখেছিল একে অপরের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেবে। যদিও সময়ের সাথে সাথে সেই কথা ভুলে গিয়েছে সকলেই। তবে পার্বতী এখনো নতুনের জন্যই অপেক্ষা করে থাকে। এই বয়সে এসে নতুনভাবে আরেকজনকে নিজের জীবনে জায়গা দিতে হবে ভাবলি পার্বতী ভেঙে পড়ে। কারণ সে নতুনকে এখনো ভুলতে পারেনি।

আরও পড়ুনঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক টুকরো জমি ছাড়তে নারাজ জি! এই সপ্তাহের প্রথম স্থানে জোড়া টপার! দেখে নিন চোখ ধাঁধানো টিআরপি তালিকা!

ওদিকে নতুন তার দাদা সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয়। সকলকে দেখে তো ভীষণ খুশি ঠাকুর মশাই এবং তার স্ত্রী। একে একে সকলে সঙ্গে পরিচয় হয়। আর তখনই কথায় কথায় পার্বতীর মা জানান পার্বতীর সঙ্গে নতুনের বিয়ে হওয়ার কথা ছিল। নতুনের মা এবং তিনি ঠিক করে রেখেছিলেন সে কথা। আর পার্বতীয় ছোট থেকে তাই মেনে এসেছে। নতুনকে সে খুব ভালবেসেছ। আর এই কথা এতদিন না জানলেও হঠাৎ করে জানতে পারে কমলিনী। দেখা যাক এই ঘটনায় নতুন করে কোন বিপদ আসে সকলের জীবনে।

Back to top button