নতুনের সঙ্গে দেখা করতে এসে ডলের কটাক্ষের মুখে কমলিনী! অতীতের সত্যি লুকোতে একি করলো নতুন!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নতুন তার দাদার বাড়িতে যায় বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে। সরাসরি ডলকে বিয়ের প্রস্তাব জানায়। প্রথমে তো প্রত্যেকে অবাক হয়ে নতুনের মুখে এ কথা শুনে। বিশেষ করে তার দাদা বিশ্বাসই করতে চায় না নতুন মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। ডলও একই প্রশ্ন করতে থাকে। কিন্তু নতুন জানায় নতুন এই সিদ্ধান্ত একমাত্র কমলিনীর কথা ভেবেই নিয়েছে। তারপরে নতুনের বাড়িতে এসে উপস্থিত হয় কমলিনী। নতুন কমলিনীকে এত বছর ধরে যে সমস্ত গয়না গড়িয়ে দিয়েছে সবটাই ফেরত দিয়ে যায় সে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, কমলিনী নতুনকে সব গয়না ফেরত দিতে এলে অভিমানে অনেক কথা বলে ফেলে যা এতদিন কমলিনী বলতে পারেনি। নতুনও জানায় কেন সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। কমলিনীকে কেউ অপমান করবে সেটা মানতে পারে না নতুন তাই নতুনের জীবন থাকতে নতুন এটা মেনে নেবে না। তাই যতই কষ্ট হোক কমলিনীর সংসার সাজিয়ে দিতে নতুন বিয়ে করবে।
আরও পড়ুনঃ গোদের উপর বিষ ফোঁড়া হয়ে উঠল তূর্য! পারুলকে করে পেতে রায়ানকে সরিয়ে দিল সে!
তারপর কমলিনী যখন বাড়ি ফিরে যাবে তখনই সেখানে এসে উপস্থিত হয় ডল। ডল তো কমলিনীকে দেখে অবাক। আর ডল যে আসতে পারে সেটাও কেউ আশা করেনি। ডল এসেছে নতুনের সঙ্গে নিজেদের বিয়ের প্ল্যান করতে। কমলিনীকে সেখানে দেখে তো অবাক হয়ে যায় ডল। যা নয় তাই বলে অপমান করে কমলিনীকে। নতুন কমলিনীর অপমান সহ্য করতে না পেরেই বলে দেয় ডল কমলিনী আর নতুনের মধ্যে তৃতীয় ব্যক্তি। আর এই কথা শুনে তো ডল অবাক হয়ে যায়। এই কথার পরই ডল আর নতুনের বিয়ের উপর জিজ্ঞাসা চিহ্ন পড়ে যায়।

