জীবন ম’রণ সংকটে কমলিনী! অপারেশন থিয়েটারে ঘটে গেল বিরাট অঘটন! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে জলসার পর্দায়। তবে ইতিমধ্যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায় এর ধারাবাহিক মানেই একটু অন্য ধরনের গল্প সবসময় ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়। সেরকমটাই দেখা যাচ্ছে চিরসখাতে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়ির লোকজন যায় কমলিনীর অপারেশনের টাকা জমা দিতে। কিন্তু সেখানে আগে থেকে নতুন এক লাখ টাকা জমা দিয়ে এসেছে। সেটা জানার পর তো সকলেই বেশ চটে যায়। নতুনের দেওয়া টাকা দিয়ে তারা নিজেদের মেয়ের চিকিৎসা কিছুতেই করাবে না। তাই কমলিনীর কাকা ঠিক করে নতুনকে টাকা ফিরিয়ে দেবে এমনভাবে অপমান করার অধিকার নতুনের নেই।

এদিকে একের পর এক কাগজের সই করে যাচ্ছে কমলিনী। সবশেষে উকিল নতুনের হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে চলে যায়। এরপর ওই উকিল নিজেই মিষ্টি খাবার কথা বলে নতুন জানায় সে পড়ে নিশ্চয়ই মিষ্টি খাওয়াবে। কেউ বুঝতে পারে না কি হচ্ছে। এরপরে কমলিনীর কাকা এসে নতুন এর উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। নতুন তখন জানায় কমলিনীর উপর তার অধিকার সব থেকে বেশি। তাই জন্যই নতুন সেই টাকাটা দিয়েছে। এদিকে কেউই সেই টাকাটা নিতে চায় না নতুনের থেকে। তখন নতুন উকিলের দেওয়ার সার্টিফিকেটটা কমলিনীর কাকার হাতে ধরিয়ে দেয়। আর সেটা দেখে তো তিনি একেবারে অবাক হয়ে যান।

সকলেই তো কমলিনীর কাকাকে জিজ্ঞাসা করতে থাকে সার্টিফিকেটে তিনি কি এমন দেখলেন। কিন্তু তিনি এখন কিছুতেই জানাতে চান না আসল সত্যিটা। এর পর তিনি মিটিলকে নির্দেশ দেন কমলিনীর টেস্ট শুরু করার জন্য বলতে। মিটিলও কথা না বাড়িয়ে কমলিনীর কাকার কথা শুনে কাজ করে। এরপর টেস্টের পর শুরু হয় কমলিনীর অপারেশন। হঠাৎ করে কমলিনীর কাকার ব্যবহার বদলে গেলো দেখে সকলেই তো অবাক। তাকেও প্রথমে ভুল বোঝে সকলেই। তিনি হঠাৎ করে নতুনের হয়ে আবার কথা বলছে। এরপর অপারেশন থিয়েটারে অপারেশন চলতে থাকে কমলিনীর।

আরও পড়ুনঃ ধীরে ধীরে উজির প্রেমে পড়ছে ঋষি! ভদ্র মানুষের আচরণকে ভন্ডামি ভেবে ঋষিকে ভুল বুঝল দুই বোন! দুর্ধর্ষ আজকের পর্ব

এটিকে বাইরে কমলিনীর বাবা, দাদা সকলেই তার কাকাকে প্রশ্ন করতে থাকে, হঠাৎ করে তার কি হল নতুন কমলিনীকে কোন সম্পত্তি লিখে দিয়েছে বলে তার এই ব্যবহার বদলে গেল কিনা জানতে চাই। কিন্তু কমলিনীর কাকা জানায় তিনি এরকম মানুষ নন সম্পত্তির জন্য তিনি ব্যবহার বদলে দেবেন সেটা তিনি ভাবতেও পারেন না। কিন্তু তিনি আসল ঘটনাটা জানাতেও চাইছেনা। এদিকে সকলেই কমলিনীর জন্য চিন্তা করতে থাকে। মিঠি ওঝরে কান্না করছে মায়ের জন্য। মিটিল তাকে সামাল দিচ্ছে। এরই মাঝে এসে পার্বতী এমন সব কথা বলছে যা শুনে মিঠি নিজের রাগ ধরে রাখতে পারে না। নতুন এবং পার্বতীকে হাসপাতাল থেকে চলে যেতে বলে। ওদিকে বুবলাই নিজের মায়ের জন্য চিন্তা করছে। যতই হোক সেও তার মাকে ভালোবাসে। শুধুমাত্র নতুনের সাথে তার মায়ের সম্পর্কে মানতে পারে না। নিজেকে কথা দেয় সে তার মাকে একটা সুন্দর বাড়ি গড়ে দেবে। এরপর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসে এবং সকলকে জানায় যেহেতু কমলিনীর অ্যানিমিয়া আছে তাই জন্য তাকে কিছুটা সময় দিতে হবে সুস্থ হওয়ার। ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button