কুরচির শ্বশুর বাড়িতে গিয়ে অপমানিত হলো নতুন! বন্ধুর অপমানের যোগ্য জবাব দিলো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কুরচির কোনদিনই চাইবে না তার জন্য তার ছেলের ক্ষতি হোক তার ছেলের বিয়ে আটকে যাক। তাই কুরচির ছেলের বিয়েতে একবার হলেও যাবে। তখনই কুরচি এসে সকলকে জানায় সে তার ছেলের বউকে কিছু উপহার দিতে চায় সেটা তার প্রাপ্য তাই জন্য একবার শ্বশুরবাড়িতে যাবে। তার ছেলে যখন তাকে দূরে ঠেলে দিতে পেরেছে তখন সেও আর আগ বাড়িয়ে সম্পর্ক ঠিক করতে যাবে না।

অন্যদিকে পুজোর কেনাকাটি করতে গিয়ে শপিংমলে মৌ এর সাথে মুখোমুখি হয় মিঠি। এতদিন পরে দুজনে দেখা হওয়ার পরেও মৌ সমানে মিঠিকে অপমান করে যায়। কমলিনী প্রতিবছরই দামি দামি উপহার দেয় সকলকে। সেই নিয়ে খোঁটা দিতে থাকে। নতুন এবং কমলিনীর সম্পর্ক নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করে। তাদের সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করে। মৌ নিজের পিসি সম্পর্কে এই ধরনের কথা বলতে দুবার দ্বিধাবোধ করে না। কিন্তু মিঠি আর মায়ের অপমান সহ্য করতে পারে না। সে স্পষ্টই জানিয়ে দেয় নতুন এত বছর তাদের সংসার চালিয়েছে এ কথা মানতে তার কোন অসুবিধা নেই। মায়ের অপমানের যোগ্য জবাব মুখের উপর দেয় মিঠি।

কিন্তু তাও মৌ থামেনা। নিজের পিসি এবং নতুনকে নিয়ে আরো খারাপ খারাপ কথা বলে। জানায় তারা বিয়ে করে নিলেই পারে। সমাজে তাদের জন্য নাকি মৌয়ের মাকে অপমানিত হতে হচ্ছে, অনেক কথা শুনতে হচ্ছে। মিঠি জানিয়ে দেয় তার মা এবং নতুন দুজনেই প্রাপ্তবয়স্ক। তাই তারা ঠিক করবে তারা জীবনে কি করবে না করবে। এদিকে এখনো প্লুটোর মৃত্যুর জন্য মিঠিকে দায়ী করে মৌ। কিন্তু মিঠি জানিয়ে দেয় প্লুটো কি জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তাই মৌয়ের সাথে বেশি কথা বাড়ায় না এই নিয়ে।

আরও পড়ুনঃ ভেস্তে গেল মৌসুমীর শয়তানি! সকলের সামনে পারুলকে স্ত্রীয়ের স্বীকৃতি দিল রায়ান! প্রকাশ্যে পরিণীতার দুর্ধর্ষ প্রোমো!

তারপরের দিন কুরচি, কমলিনী, নতুন এবং মিঠি মিলে যায় কুরচির শ্বশুরবাড়িতে। নিজের ছেলের বিয়ের আগে একবার অন্তত ছেলের সাথে দেখা করে তার হবু বউয়ের জন্য উপহার দিতে গিয়েছিল কুরচি। নতুন প্রথমে ভেতরে ঢুকতে চায় না কারণ লোকের হাজারটা কথা শুনতে জবাব দিতে ভালো লাগে না। কিন্তু কুরচি জোর করে নতুনকে ভেতরে নিয়ে যায়। বাড়ির গেট থেকেই তাদের খোটা দিতে শুরু করে কুরচির স্বামী। তারপরে সবাই মিলে ভেতরের আসে। কুরচি এসেছে দেখে অবাক হয়ে যায় তার মেজো জা। কুরচি সংসার করল না সংসার থেকে বেরিয়ে গেল সেই নিয়ে তিনি আবার থেকে কথা শোনাতে থাকে। যদিও কুরচি চুপ করে থাকে না যোগ্য জবাব দিয়ে দেয়। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button