হলো না শেষ রক্ষা! শেষ হয়ে গেলো প্লুটোর জীবন! ঘুমের ওষুধ খেয়ে চিরনিদ্রায় হারিয়ে গেলো প্লুটো!

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের গল্প যতই সামনের দিকে এগোচ্ছে ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তত বাড়ছে। প্রতিদিনই ধারাবাহিকের পর্বে থাকছে নিত্য নতুন টুইস্ট। বর্তমানে কমলিনী জীবনের মোড় ঘোরানো এপিসোড দেখানো হচ্ছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে প্লুটো। তারজন্য চিঠি লিখছে সকলের উদ্দেশ্যে। আর সেই চিঠিতেই সে লিখছে সে মিঠিকে ভালোবাসে তাই তাকে ছাড়া সে অন্য কারোর সাথে বিয়ে করার কথা ভাবতেও পারে না। তার মা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়ে দিচ্ছে মৌয়ের সাথে। কিন্তু মৌকে সে ভালোবাসে না।
তার এই পদক্ষেপের জন্য সে কাউকে দায়ী করে না। সে মিঠিকে ভালোবাসে আর মিঠিও তাকে ভালোবাসে, কিন্তু মিঠি পরিস্থিতির চাপে তার মায়ের জন্য প্লুটোর থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তাই মিঠির কোন দোষ নেই। সে নিজের ইচ্ছায় এই পদক্ষেপ নিচ্ছে। চিঠি লেখা হয়ে যাওয়ার পর প্লুটো একগুচ্ছ ঘুমের ওষুধ খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরেই শুরু হয় বিষক্রিয়া আর তার ফলেই জ্ঞান হারায় সে। এদিকে বাইরে থেকে তার বন্ধুরা বারবার ডাকাডাকি করছে, মৌ বারবার ফোন করে যাচ্ছে। কিন্তু কেউই এখনো জানে না প্লুটো কি দুর্ঘটনা ঘটিয়ে বসে আছে। তারপর অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরও যখন প্লুটো সারা দিচ্ছিল না তখন প্লুটোর বাবা নতুনকে বাধ্য হয়ে ঘরে দরজা ভাঙতে বলে। তারপর নতুন ঘরের দরজা ভাঙে।
তারপর নতুন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেইসঙ্গে প্লুটোর বন্ধুরাও ভেতরে ঢোকে। ঘরে ঢুকে প্লুটোর মা দেখে প্লুটো বিছানার মধ্যে পড়ে রয়েছে অচেতন অবস্থায়। প্লুটোকে এভাবে দেখে তো কান্নাকাটি করতে শুরু করে। প্লুটোর বাবা চিঠিটা পড়ে তো আর নিজেকে সামলে রাখতে পারেন না। নতুনও চিঠিটা পড়ে বুঝতে পারে প্লুটো আত্মহত্যা করেছে। এরপর সঙ্গে সঙ্গে তাদের পরিচিত ডাক্তার কে ফোন করে খবর দেয় আসার জন্য। নতুন বিছানার সামনে থেকে উদ্ধার করে একটি ঘুমের ওষুধ।
আরও পড়ুনঃ ‘মাঝে মাঝে খুব কষ্ট হয়, আমার মেয়েটা…’ “স্পেশাল চাইল্ড” আবির কন্যা ময়ূরাক্ষী! মেয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়!
প্লুটো আত্মহত্যা করেছে সবাই সেটা নিয়ে বলাবলি করতে থাকে। আগের দিন মিঠির সাথে ঝামেলা হয়েছে সেই নিয়েও কথা হতে থাকে। এখনো প্লুটোর মা মিঠিকে দোষ দিতে থাকে। নতুন তখন চিৎকার করে চুপ করতে বলে এবং বৌদিকে জানিয়ে দেয় চিঠিতে যা লেখা আছে সেটা যদি সকলের সামনে আসে তাহলে তিনিই ফেঁসে যাবেন। ওদিকে বিয়ের আয়োজন তো শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিয়েতে বসতে হবে সন্ধ্যার লগ্নে বিয়ে। কিন্তু এই খবরটা এখনও পর্যন্ত মৌয়ের বাড়ির কেউই জানে না। দেখা যাক কি হয় আগামী পর্বে।

