আইনিভাবে কমলিনীকে স্ত্রীয়ের স্বীকৃতি দিল নতুন! আসল সত্যি জানতে পেরে বদলে গেলো সবার রূপ! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে জলসার পর্দায়। তবে ইতিমধ্যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায় এর ধারাবাহিক মানেই একটু অন্য ধরনের গল্প সবসময় ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়। সেরকমটাই দেখা যাচ্ছে চিরসখাতে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিন ধুমধাম আয়োজনে গোটা বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। এলাহি আয়োজন করা হয়েছে। নতুনের বাড়ির লোকজন সবাই এসে উপস্থিত হয়েছে। বর্ষা বুবলাই সকলে সুন্দর করে সেজেগুজে একেবারে তৈরি। কিন্তু যাকে নিয়ে এই অনুষ্ঠানে সেই পার্বতীকেই কোথাও দেখতে পারছে না কেউ। সকলেই বারবার পার্বতী কোথায় আছে কখন আসবে সেই প্রশ্ন করতে থাকে। নতুন বারবার একই উত্তর দেয় পার্বতী ঠিক সময় চলে আসবে। সকলে ভাবে হয়তো নতুন কোন বড় সারপ্রাইজ দেবে তাই পার্বতীকে পড়ে নিয়ে আসবে নিজে গিয়ে।

তারপর এক এক করে কমলিনী তার ছেলে মেয়ে ননদ সকলে এসে উপস্থিত হয়। সকলে তো বিরাট আয়োজন দেখে অবাক হয়ে যায়। নতুন খুব স্বাভাবিক আচরণ করছে। সকলকে নিজের বিয়ে নিয়ে বারবার উৎসাহ দেখাচ্ছে। ছবি তোলার কথা বলছে। এসব দেখে বেশ বিরক্তই হচ্ছে কমলিনীর দাদা, বাবা সবাই। এরপর নতুন নিজেই কমলিনীকে সাক্ষী হিসেবে সই করার জন্য বলে, ছবি তোলার কথা বলে। কিন্তু সাক্ষী হিসেবে সই করার আগে তো পার্বতীর সাথে রেজিস্ট্রি হওয়া উচিত। কিন্তু পার্বতী তো নেই। নতুন তখন আর চেপে রাখেনা কথা। জানায় পার্বতী এখন আর আসবেনা বেশ কিছুদিন তাকে আর দেখতে পাবে না কেউ। আর রেজিস্ট্রি ম্যারেজ অনেক আগেই হয়ে গিয়েছে। সকলেই তো নতুনের কথা শুনে অবাক। কখন রেজিস্ট্রি ম্যারেজ হল পার্বতী কোথায় গেছে কেন গেছে সব কেমন সকলের কাছে ধোঁয়ার মত লাগতে থাকে।
তারপরে নতুন প্রথম থেকে কমলিনী, তার এবং চন্দ্রর জীবনের গল্প সকলকে শোনাতে থাকে। কেউ তো কিছুই বুঝতে পারে না নতুন কেন এই গল্প আবার বলছে। সকলেরই তো জানা এইসব। প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে নতুন যত গল্প এগিয়ে নিয়েছে সকলেই বুঝতে পারে এটা কার জীবনের গল্প বলা হচ্ছে। সকলেই অবাক হয় নতুনের কথা শুনে। এরপরে নতুন বলে যেদিন কমলিনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখনই তাকে নিয়ে রেজিস্ট্রি কাগজের সই করিয়ে নিয়েছিল তার আগের দিন তার বাপের বাড়িতে গিয়েও কিছু ফর্মে সই করে নেওয়া হয়েছিল। কমলিনী নতুনকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তাই কাগজে কি লেখা আছে সেটা না পড়েই সই করে দেয়।
আরও পড়ুনঃ জন্ডিসে ফেটে গিয়েছে জরায়ুর পর্দা! জীবন পাবে যে কোন একজন হয়মা নয় বাচ্চা! এ কোন পরিস্থিতির সম্মুখীন শ্রীময়ী?
কিন্তু পার্বতী যখন কাগজে সই করছিল তখন সে জানত সে কোন কাগজে সই করেছিল। সে জেনে শুনে করেছে সবকিছু। আর অজান্তেই সাক্ষী হিসেবে বর্ষা এবং কমলিনীর কাকা সই করেছে। আজ তাদের ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার দিন। তাই জন্য সকলকে ডেকে নতুন এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। সকলেই নতুনের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। কারোর মুখ থেকে আর কোন কথা বেরোবে না। পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে থাকে। দেখা যাক এই ঘটনার পর কি হয় আগামী পর্বে।

