কমলিনীর আচরণে বিরক্ত নতুন! স্বামীর অবহেলায় কমলিনীর চোখে জল! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, বিয়ের বাড়ির আনন্দের মাঝেও একটা অন্য দৃশ্য দেখা গেল। সারাদিন না খেয়ে থাকার পর নতুন এসে ভোরকে শরবত খাইয়ে দেয়। দূর থেকে কমলিনী এটা দেখে খুব কষ্ট পায়। কারণ, কমলিনী নিজেও সারাদিন উপোস করে ছিল, কিন্তু নতুন একবারও তাকে জিজ্ঞাসা করেনি। নিজের এই অবহেলা দেখে কমলিনীর খুব মন খারাপ হয়ে যায়।
কমলিনীর এই অভিমানের ব্যাপারটা কুরচি আর তার বর ধরে ফেলে। তারা নতুনকে গিয়ে বলে যে সে যেন কমলিনীকে খাওয়ার কথা জিজ্ঞাসা করে। কুরচির কথা শুনে নতুন গিয়ে কমলিনীকে খাওয়ার কথা বলে। কিন্তু কমলিনী তখন অভিমানে খাবার খেতে রাজি হয় না। উপরন্তু, ভোরকে নিয়ে নতুন আর কমলিনীর মধ্যে তর্ক শুরু হয়ে যায়, এতে কমলিনীর মনের কষ্ট আরও বেড়ে যায়।
অনেক ঝামেলার পর মিঠির বিয়েটা ঠিকঠাক হয়ে যায়। বিয়ের পর বাসর ঘরে সবাই মিলে খুব আনন্দ আর মজা করতে থাকে। বাসর ঘরে গান-বাজনা আর হাসির মাঝে নতুন আর কমলিনী আসর জমিয়ে রাখে। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে আর সবাই খুব খুশি। কিন্তু কমলিনীর মনে একটা গভীর অভিমান জমে থাকে। বাইরে উৎসবের আমেজ থাকলেও, নতুন তাকে অবহেলা করেছে এই কষ্টটা সে কিছুতেই ভুলতে পারে না।
আজকের পর্বে দেখানো হবে, এরই মধ্যে নতুন সবাইকে মিলে হানিমুনে বা কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। সবাই রাজি হলেও কমলিনী এতে রাজি হয় না। উপরন্তু, ভোর কিছু বলতে গেলে কমলিনী তাকে ধমক দিয়ে বলে যে সে যেন কথা বলার সময় সাবধান থাকে এবং ভদ্রভাবে কথা বলে। এতে পরিবেশটা বেশ থমথমে হয়ে যায়।
আরও পড়ুনঃ’শুটিং না থাকলে মুড়ি বেচব…’ অভিনয় ছেড়ে নতুন পেশায়? শুটিংয়ের ফাঁকে ঝালমুড়ি বিক্রির প্ল্যান অস্মিতা-মানসীর!
কমলিনীর এমন আচরণে নতুন খুব বিরক্ত হয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে, তার গেস্টদের এভাবে অপমান করলে তার খুব খারাপ লাগে। নতুনের রাগ দেখে কমলিনী কিছুটা ভয় পেয়ে যায় এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। সে জানায় যে সে জাগ্যসেনীকে সন্তানের মতো মনে করে তাই শাসন করেছে, কিন্তু নতুনের খারাপ লাগলে সে ক্ষমা চাইছে। সবশেষে, কুরচি জিজ্ঞেস করে যে এরপর কি খেলা হবে নাকি গান-বাজনা চলবে। কিন্তু কমলিনী এসবের মধ্যে আর থাকতে না পেরে বিশ্রাম নেওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর আবারো ভুল বোঝাবুঝি চলে নতুন আর কমলিনীর মধ্যে। পুরো পর্বটিতে কমলিনীর অস্থিরতা এবং সবার মধ্যেকার ভুল বোঝাবুঝি স্পষ্ট ফুটে উঠেছে।

