দার্জিলিংয়ে থাকার নতুন বন্দোবস্ত! তবুও কাটছে না মিঠির মনের মেঘ! গোপন সত্যিটা কি ধরে ফেলল কৃশানু? দুর্ধর্ষ আজকের পর্ব

টানটান উত্তেজনা পর্ব চলছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে। মিঠির মামা বাড়ি ফিরে যখন দেখলেন মামি নেই, তখন তাঁর দুশ্চিন্তার সীমা রইল না। মামি স্বভাবগতভাবে একটু রাগী এবং জটিল মানুষ, তার ওপর ওইদিনের প্রকাশ্য অপমান তিনি মেনে নিতে পারবেন না বলেই মামার ভয় হচ্ছিল। রাগের মাথায় মামি কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসবেন না তো? এই আশঙ্কায় তিনি কমলিনীকে ফোন করে সবটা জানান।

মিঠি আর মৌ একই কলেজে পড়ার সুবাদে তাদের বন্ধুদের বৃত্তটাও এক ছিল। মামা ভাবলেন, মামি হয়তো কোনো বন্ধুর মায়ের কাছে গিয়েছেন। মিঠির কাছ থেকে এক বন্ধুর মায়ের নম্বর নিয়ে মামা যোগাযোগ করলেন, কিন্তু সেখানেও মামির কোনো হদিস মিলল না। মামা তখন দিশেহারা কোথায় খুঁজবেন, কাকে ফোন করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। এই কঠিন সময়ে নতুন পাশে এসে দাঁড়ায়। নতুন ভাবে মিঠির মামা এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাই তাঁকে ভরসা দেওয়া প্রয়োজন। মিঠির হঠাৎ মনে পড়ল অনন্যার কথা। অনন্যা আর মামির মধ্যে দারুণ বন্ধুত্ব। মিঠির পরামর্শে নতুন তখন অনন্যাকে ফোন করে

ফোন করতেই স্বস্তির খবর এল। অনন্যা জানালেন যে, মামি তাঁর বাড়িতেই আছেন। প্রচণ্ড অভিমানে ফোন বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েছেন। এই খবর পাওয়ার সাথে সাথেই কমলিনী তাঁর দাদাকে ফোন করে আশ্বস্ত করেন। সাথে দাদাকে বলে দেয় সে যেন এখন ব্যস্ত না হয়ে পরের দিন সকালে গিয়ে মামির অভিমান ভাঙিয়ে তাঁকে বাড়ি নিয়ে আসেন।

পারিবারিক এই ঝামেলা মিটলে নতুন মিঠির থাকার ব্যবস্থা করেন। পাহাড়ি এলাকা দার্জিলিংয়ের দিকে এক পরিচিতর বাড়িতে মিঠির থাকার জায়গা ঠিক করা হয়েছে। নতুন জানালেন, সেখানে মিঠির কোনো অসুবিধা হবে না এবং কমলিনীও তার সাথে গিয়ে থাকতে পারবে।

আরও পড়ুনঃ গভীর রাতে কবরের মাটি খুঁড়ে উদ্ধার রূপের দেহ! মুখোমুখি অদ্বিতীয়া রূপমঞ্জুরী! দুর্ধর্ষ আজকের পর্ব

কিন্তু বাইরে সবকিছু গুছিয়ে উঠলেও মিঠির মনের ভেতরটা ছিল অশান্ত। সে যত দেখছে সবাই তাকে নিয়ে ভাবছে, তার অপরাধবোধ তত বাড়ছে। তার মনে হচ্ছে, কৃশানুকে সত্যি কথাটা বলে দিলেই হয়তো ভালো হতো। একের পর এক মিথ্যা তাকে কুরে কুরে খাচ্ছে। নিজের এই পরিচয় লুকিয়ে রাখা এবং কৃশানুর সরল বিশ্বাস নিয়ে খেলা করাটা মিঠি আর মানতে পারছে না। এক বুক অস্বস্তি আর ভয় নিয়ে সে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে, কিন্তু কৃশানুর কাছে করা এই গোপনীয়তা তার মনের শান্তি কেড়ে নিয়েছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

B

Back to top button