হলো না শেষ রক্ষা! মন্ডপেই সব সত্যি ফাঁস করলে বর্ষা? চরম সত্য জানতেই বিয়ের আসর ছাড়ল কৃশানু! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, স্বতন্ত্রের আন্তরিক প্রচেষ্টা ও বারবার অনুরোধের মুখে ভোরের জমে থাকা রাগ কিছুটা প্রশমিত হতে শুরু করে। অফিস বা কাজের শেষে স্বতন্ত্র যখন ভোরকে তার গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, ভোর তখন দ্বিধায় পড়ে যায়। সে প্রথমে নিজের অবস্থান এবং সীমার কথা ভেবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। কিন্তু স্বতন্ত্রের নাছোড়বান্দা স্বভাব এবং তার নিখুঁত বোঝানোর ক্ষমতার কাছে শেষমেশ ভোরকে হার মানতে হয়।

অনিচ্ছা সত্ত্বেও স্বতন্ত্রের একপ্রকার জেদ বজায় রাখতেই ভোর তার গাড়িতে ওঠে। তবে এই যাত্রাপথটি তাদের সম্পর্কের জন্য ইতিবাচক প্রমাণিত হয়। গাড়িতে থাকাকালীন আলাপচারিতায় তাদের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা ও মান-অভিমান ধীরে ধীরে লাঘব হতে শুরু করে। দুজনের মধ্যে এক ধরণের সহজ স্বাভাবিকতার আভাস পাওয়া যায়, যা কাহিনীর মোড় ঘোরানোর ইঙ্গিত দেয়।

অন্যদিকে ধারাবাহিকের আজকের পর্বের দেখানো হবে, মিঠির বাড়িতে যখন ধুমধাম করে আইবুড়ো ভাতের আয়োজন চলছে, তখন নেপথ্যে দানা বাঁধছে এক নতুন ষড়যন্ত্র। বর্ষা তার মামিকে আড়ালে ডেকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দেয়। সে জানায়, এই বিয়ে ভাঙার জন্য সে এক বড়সড় ‘ধামাকা’ করতে চলেছে। কৃশানুর পরিবারের হাতে সে এমন এক অকাট্য প্রমাণ তুলে দেবে, যা মুহূর্তের মধ্যে বিয়ের আসর তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে।

মিঠি ও কৃশানুর আশীর্বাদের অনুষ্ঠান সম্পন্ন হয়। একে একে বড়রা সবাই এসে নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং উপহার বিনিময় নিয়ে চলতে থাকে আনন্দ ও খুনসুটি। বিশেষ করে কাকা-দাদুর দেওয়া হানিমুন ট্রিপ এবং কুরচির দেওয়া হীরের গয়না সবার নজর কেড়ে নেয়। দুই বেয়ানের মধ্যকার খুনসুটি ও ঝগড়া অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় নতুন চমক! পুরনো প্রথা ভেঙ্গে শীর্ষে নতুন মেগা? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

তবে উৎসবের এই আমেজেও একটি বিষয় লক্ষ্যণীয় ছিল ভোরের অস্বাভাবিক নীরবতা।এদিকে বাড়ির সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে থাকে। ধারণা করা হচ্ছে, নতুন ও কমলিনী যেখানে যাবে, ভোরও সেখানে উপস্থিত হলেই হয়তো বড় কোনো কেচ্ছা বা বিতর্কের সূত্রপাত হবে। এদিকে বিয়ের আসরেই মিঠির রিপোর্ট হাতে পড়ল কৃশানুর আর সেই রিপোর্ট পড়ে চরম সিদ্ধান্ত নিয়ে নিল। সেই বিয়ের আসর ছেড়ে মাঝপথে মিঠিকে একা ফেলে চলে গেল সে। যদি এমন কিছু হয় পরবর্তী এপিসোডে তাহলে আপনাদের কেমন লাগবে? কি মতামত দর্শকদের?

Back to top button