নতুনের জন্য বাড়ি ছাড়লো বুবলাই বর্ষা! ছেলের দিকে ফিরেও তাকালো না কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বুবলাই যদি না চায় তাহলে নতুনের সাথে আলাদা বাড়িতে থাকবে কমলিনী নতুনের সেবা করার জন্য। এ কথা শুনে তো আবারো কমলিনীকে অপমান করার সুযোগ পেয়ে যায় মিঠির মামি, বর্ষা সকলে। যদিও কমলিনী এখন এসবের কিছুতেই মাথা ঘামায় না। সে জানিয়ে দেয় সে যেটা ঠিক মনে করবে সেটাই সে করবে। কারোর কথা সে আর শুনবে না। সকলে এতবার করে অনুরোধ করাতে নতুন অবশেষে থাকতে রাজি হয়।

পরের দিন সকলে মিলে হইহই করে খাওয়া দেওয়ার আয়োজন করে। এতদিন পর আবার একসঙ্গে সবাই হাসিখুশি হইহুল্লোড় করছে তাই সকলেরই মন ভালো। বাবিল এবং মিটিল নিজের হাতে রান্না করেছে সকলের জন্য। নতুন ফিরে আসার খুশিতেই এই খাওয়া দাওয়ার আয়োজন করেছে সকলে মিলে। মিঠির ঠাকুমাও এখন যোগ দিয়েছে এসবে।

এসব আয়োজন এর মাঝে কমলিনী সবাইকে বলে বুবলাই এবং বর্ষাকে ডেকে আনতে। মিঠিকে বলে তার দাদা বৌদিকে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসতে। কিন্তু মিঠি প্রথমে যেতে রাজি হয় না। অন্যদিকে বাবিল মিটিলও চায়না বুবলাইরা এখানে আসুক। ওরা এলেই ভুলভাল কথা বলা, খোঁটা দেওয়া এসব করবে। তাই কেউ চায় না তারা এখানে এসে বসুক। কমলিনী তখন বলে তাহলে দুজনের খাবারটা উপরে গিয়ে দিয়ে আসতে। মিঠি যখন ওদের খাবার দিতে যাবে তখনই নিচে নেমে আসে বুবলাই এবং বর্ষা।]

আরও পড়ুনঃ নিজের সিংহাসনে ফিরে এল পরশুরাম! জলসার কাঁধেই নিঃশ্বাস হয়েছে পরিণীতা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

একেবারে ব্যাগ পত্র গুছিয়ে নিচে নেমে আসে তারা। কোথায় যাচ্ছে জানতে চাইলে সরাসরি জানিয়ে দেয় এই বাড়ি থেকে তারা চলে যাচ্ছে। নতুনের সাথে বাড়িতে তারা আর থাকবে না। ফিরে আসবে না আর তারা কোনদিন। কমলিনী অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু বুবলাই কোন কিছুতেই আর রাজি হয় না। সে জানিয়ে দেয় সে চাকরির অফার লেটার পেয়ে গিয়েছে তাই কোন চিন্তা নেই। কমলিনী তখন বলে দীর্ঘ দিন ধরে সে অসুস্থ কাউকে কিছু জানাতে পারেনি। সে মারা গেলে যেন বুবলাই দেখতে না আসে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button