খলনায়িকা থেকে শুভাকাঙ্ক্ষী! মিটিলকে বরণ করে নিতে সবথেকে এগিয়ে বড় বৌদি বর্ষা, কমলিনীকে বিপদে ফেলতে এবার নতুন চাল দিলো বর্ষা?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ (Chirosokha) বর্তমানে এক টানটান উত্তেজনার মোড় নিয়েছে। দর্শকরা দীর্ঘদিন ধরে যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিলেন, সেই বাবিল ও মিটিলের বিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে। এই বিয়েকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প জমে গেছে। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত মিটিল ও বাবিলের মিলন নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। গল্পের প্রোমো এবং সাম্প্রতিক এপিসোডগুলোতে দেখা গিয়েছিল, বাবিলের বিয়ের আয়োজন চললেও মিটিল মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে এবারে সেই সব বাধা কেটে গিয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বিয়ের মণ্ডপ থেকে পালায় কোয়েল। যাওয়ার আগে মিটিলের জন্য একটা চিঠি রেখে গেছে। সেই চিঠি পড়েই সকলে জানতে পারেন কোয়েল অন্য একজনকে ভালোবাসে, সে অন্য ধর্মের ছেলে হওয়ায় তার বাবা-মা তাকে মেনে নেয়নি। আর কোয়েলের গর্ভে যে সন্তান আছে সে ওই ছেলেটিরই সন্তান। যেহেতু তার বাবা-মা কোনদিন এই সম্পর্ক মেনে নিত না তাই জন্য বাবিলের মারফতি কোয়েল পুরো প্ল্যানটা করেছে। বাবিল মিটিলকে কত ভালোবাসে সেটা বুঝতে পেরেছিল তাই জন্য সেই মুহূর্তে তার ভালোবাসার মানুষের হাত ধরে কোয়েল পালিয়ে যায়। আর এই ঘটনা জানার পর তো সকলেই অবাক। বাবিল যেমন একদিকে তার উপর চাপানো দায়ী থেকে মুক্তি পেল অন্যদিকে বাকি সকলেই নিশ্চিন্ত হল। শেষ পর্যন্ত কোয়েল এবং বাবিলের জন্য সাজানো বিয়ের আসরে বাবিলের মনের মানুষ মিটিলের সাথেই বিয়ে হয়।

Chirosokha, Star jalsha, Bengali Serial, Bengali Television, New episode, Chirosokha Today's 18 January Episode, Aparajita Ghosh Das, Sudip Mukherjee, চিরসখা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন এপিসোড, চিরসখা ১৮ জানুয়ারি পর্ব, অপরাজিতা ঘোষ দাস, সুদীপ মুখার্জী

বাবিল ও মিটিলের এই বিয়েতে সবথেকে বেশি খুশি হতে দেখা গেছে কমলিনীকে। পরিবারের অন্দরমহলের জটিলতা সত্ত্বেও এই শুভ পরিণয় সম্পন্ন হওয়ায় বাড়িতে এখন খুশির আমেজ। যদিও কমলিনী এই বিয়েতে খুশি, কিন্তু ধারাবাহিকে হঠাৎ করে বর্ষা নিজের রূপ বদলেছে। এতদিন তো শশুরবাড়ি কাউকেই পছন্দ করত না সে হঠাৎ করেই তার ভালো হয়ে যাওয়া রহস্যময় মোড় নিয়েছে।

বাবিলের বড় বৌদি বর্ষা এতদিন ছিল মিটিলের চক্ষুশূল। প্রতি পদে পদে মিটিলকে অপমান করা এবং বাবিলের থেকে তাকে দূরে সরিয়ে রাখার কোনো সুযোগই সে হাতছাড়া করেনি। তবে হঠাৎ করেই তার পরিবর্তন বেশ অবাক করছে সকলকে। বর্ষার এই আকস্মিক পরিবর্তনে খুশি হলেও অনেক দর্শকই কিন্তু সন্দেহ করছে।

আরও পড়ুনঃ ‘ঋতুপর্ণা-প্রসেনজিতের ছবিতে পরিচালক থেকে পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীরাও সব এক থাকতো, শুধু পর্দা পাল্টে যেত!’ ইন্ডাস্ট্রির দাপুটে জুটিকে নিয়ে মুখ খুললেন জুন মালিয়া! একাধিপত্যের জোরেই শেষ হয়েছে অনেকের স্বপ্ন?

তাদের মনে প্রশ্ন বর্ষা কি সত্যিই ভালো হয়ে গেল, নাকি এটি কোনো বড় ‘মাস্টারপ্ল্যান’-এর অংশ? সে কি মিটিলের বিশ্বাস অর্জন করে তাকে আরও বড় কোনো বিপদে ফেলতে চাইছে? ভিলেন থেকে শুভাকাঙ্ক্ষী হওয়ার এই সফর যেমন স্বস্তিদায়ক, তেমনই এর পেছনে কোনো রহস্য আছে কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button