সবার সামনে অদ্ভুত প্রস্তাব দিল মিটিল! তবে কি কমলিনী নতুনের জীবনে আসতে চলেছে নতুন মোড়! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন যখন বেরোতে যাবে ঠিক সেই মুহূর্তে এসে উপস্থিত হয়ে মিঠি। মিঠি এসে তো নতুনের উপর অভিমান করতে শুরু করে। নতুন যাওয়ার আগে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করল না তাকে, এতটাই রাগ করেছে মিঠির উপর যে মিঠিকে না বলে সে চলে যাচ্ছিল, এরপর তো কান্নাকাটি শুরু করে মিঠি। মিঠি নতুনকে জানিয়ে দেয় সে তাদের ছেড়ে যেতে পারবে না। শুধুমাত্র মিঠির উপর অভিমান করে তার মায়ের কথা একবারও চিন্তা না করে নতুন এদেশ ছেড়ে চলে যাচ্ছে এটা কিছুতেই মেনে নেবে না। তাই কোনমতেই নতুনের দেশ ছেড়ে যাওয়া হবে না। মিঠির কথা ফেলতে পারে না নতুন।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, মিঠি তো কান্নাকাটি করতে থাকে তার কান্না থামানো যায় না। নতুনকে শাসন করতে বলে মিঠি। কিন্তু দেশ ছেড়ে না যাবার জন্য অনুরোধ করে। নতুন মিঠির কথার উপর কথা বলতে পারে না আর। মিঠির কথা ভেবেই নতুন যাবার কথা ক্যান্সেল করে। সকলেই মিঠিকে তারপরে ধন্যবাদ জানায়। কুরচি, কমলিনীর দাদা সকলেই মিঠিকে ধন্যবাদ জানায় নতুনকে যেতে না দেওয়ার জন্য।

কিন্তু নতুন মিঠিকে বলে মন দিয়ে পড়াশুনা করতে। মিঠিকে নিয়ে নতুন যারা স্বপ্ন দেখেছে সব পূরণ করতে হবে। সে বিদেশে পড়াশোনা করবে, স্কলারশিপ পাবে এটাই স্বপ্ন নতুনের। মিঠি নতুনকে কথা দেয় নতুনের সব কথা শুনবে। এদিকে পরের দিন বাড়িতে সবাইকে এক জায়গায় উপস্থিত করে মিটিল এবং মিঠি। কমলিনীর মা-বাবা, দাদা-বৌদি সকলেই উপস্থিত হয় তাদের ডাকে।

আরও পড়ুনঃ পারুলকে সকলে সামনে চোর অপবাদ দিল টগর! জেলে বসেই নিজেকে নির্দোষ প্রমাণ করলো পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

তখনই মিঠি এবং মিটিল মিলে প্রস্তাব দেয় নতুনের এই বাড়িতে নতুন আবার ফিরে আসবে,অন্য কোথাও যাবে না। আর এটাতেই আপত্তি করে ওঠে সবার আগে বাবিল। কিন্তু মিটিল জানিয়ে দেয় যদি কারোর এ বিষয়ে আপত্তি থাকে তাহলে আইনি পদক্ষেপ নেবে তারা। আইনের সাহায্য নেবে সে ক্ষেত্রে। এদিকে সকলেই সহমত জানান মিটিলের সিদ্ধান্ত। কিন্তু নতুন জানিয়ে দেয় সে কোনভাবেই এই বাড়িতে আর ফিরতে পারবে না। কারণ সে ভালো মত জানে সে ফিরে এলে আবারও কমলিনীকে তার ছেলেমেয়েদের কাছে অপমানিত হতে হবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button