চোরের মায়ের বড় গলা! দিনে দুপুরে কমলিনীর টাকা চুরি! ধরা পড়েও লজ্জা নেই বর্ষার! ছেলের বউকে কি পুলিশের হাতে তুলে দেবে কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীর টাকা হারিয়ে গেছে শোনার পর কুরচিরও খটকা লাগে। হতেই পারে বর্ষা মিথ্যা কথা বলেছে, সে তো মিথ্যেবাদী সেটা প্রথম থেকেই জানে সকলে। কিন্তু কমলিনী প্রথমে বিশ্বাস করতে চায় না। তখন কুরচি জানাই কমলিনীর কাছে যে টাকা রয়েছে সেই টাকার নাম্বারের সাথে বর্ষার কাছে থাকা টাকার নাম্বার মিলিয়ে দেখলে সব প্রমাণ হয়ে যাবে। তাই জন্য সকলে মিলে নিচে যায় বর্ষার কাছে থাকা টাকাগুলো দেখার জন্য। বর্ষাকে ডেকে তারা সমস্ত ঘটনা জানায়, কিন্তু বর্ষা কোনভাবেই নিজের টাকাগুলো বের করবে না। কমলিনী জানায় সে থানা পুলিশ করতে চাইছে না, বর্ষার গয়না হারিয়ে গেছে তাও বর্ষা পুলিশে খবর দেয়নি। এ ব্যাপারটা ভীষণ সন্দেহজনক। তাই টাকাগুলো বর্ষাকে বের করে আনতে বলে।
বর্ষা প্রথমে কিছুতেই টাকাগুলো এনে দিচ্ছিল না। এমনকি রুদ্র যখন বারবার করে বলছিল টাকাটা দেখিয়ে দিতে তখন তাকেও যেতে দিচ্ছিল না। এই নিয়ে সকলের মনে সন্দেহ শুরু হয়। কুরচি জানায় বর্ষা যখন ভালো কথায় টাকাগুলো দেখাতেই চাইছে না তখন তাদের বাধ্য হয়ে পুলিশ ডাকতে হবে। পুলিশ এসে তো একই কাজ করবে। তার চেয়ে ভালো নিজেদের মধ্যে এই ঝামেলা মিটিয়ে নেওয়া। কমলিনী একবার নিজের মনের শান্তির জন্য টাকাগুলো মিলিয়ে দেখতে চাইছে।
কমলিনী নিজের জন্য টাকাগুলো সরিয়ে রাখেনি তার শাশুড়ির গয়না ছাড়িয়ে আনার জন্যই টাকাগুলো রেখেছিল। আর বর্ষা কেন এত ভয় পাচ্ছে সেটাই বুঝতে পারে না। রুদ্র বাধ্য হয়ে বলে এ সমস্ত ঝামেলা তার ভালো লাগছে না, তাই সে নিজে টাকাগুলো নিয়ে আসছে। এই বলে বর্ষার ঘর থেকে টাকাগুলো নিয়ে আসে। বর্ষা জানিয়ে দেয় যদি রুদ্র টাকাগুলো তার মাকে দেখায় তাহলে বাপের বাড়ি চলে যাবে বর্ষা।
আরও পড়ুনঃ পারুলকে বদনাম করতে ত্বরিতার সর্বনাশ করলো শিরিন! হাত মেলালো রায়ানের মা! ত্বরিতাকে নির্দোষ প্রমাণ করতে প্রতিজ্ঞা বদ্ধ পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
তারপর কমলিনীর টাকার সাথে বর্ষার নিয়ে নেওয়া টাকাগুলো নাম্বার মিলিয়ে দেখা হয়। দেখা যায় যে বর্ষার ওই টাকা আর কমলিনীর কাছে থাকা টাকার নাম্বার পর পর মিলে যাচ্ছে। এরপরে তো আর রুদ্রর কিছু বলার থাকে না। বর্ষা এখনো নিজের দোষ স্বীকার করে না। চন্দ্রকে সামনে রেখে নিজের পিঠ বাঁচাচ্ছে সে। এরপর এই নিয়ে ঝামেলা অশান্তি হতে থাকে। রুদ্র মিঠির দিকে টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয়। কমলিনী নিজের টাকা পেয়ে গেছে তাই আর অশান্তি বাড়ায় না। এদিকে এত অপমান করার পরও কমলিনী শাশুড়ির জন্য এত ভাবছে সেই জন্যই তিনি এবারে কমলিনীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। কমলিনী শাশুড়ির উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কমলিনী জানায় তার শাশুড়ি তার কাছেই থাকবে। হয়তো তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে ছেলের কারণে, কিন্তু বয়স্ক মানুষকে কখনো ফিরিয়ে দিতে পারবে না। ওদিকে নতুনের চলে যাবার সময় এসেছে, নতুনের সব জামা কাপড় গুছিয়ে দিচ্ছে কমলিনী। দেখা যাক কি হয় আগামী পর্বে।

