নতুন পার্বতীর মিথ্যে বিয়ের গল্পে বদলে গেল কমলিনীর জীবন! রাগে অভিমানে এ কোন সিদ্ধান্ত নিয়ে বসলো কমলিনী!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।

ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে, পার্বতী অপমানের হাত থেকে বাঁচতে এবং নিজের গ্রাম থেকে বেরোনোর জন্য নতুনকে মিথ্যে বিয়ের নাটক করতে বলে। পার্বতী জানায় সে কখনো নতুনকে কোন রকম ভাবে বিরক্ত করবে না। শুধু নতুন যেন গ্রামের সকলের সামনে তার বাবা-মায়ের সামনে এটাই স্বীকার করে যে তারা দুজনে মিলে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে তো নতুন পার্বতীর প্রস্তাবে কিছুতেই রাজি হতে চায় না। কিন্তু পার্বতী অনেকবার করেই নতুনকে অনুরোধ করে।

Chirosokha Today's 27 September episode

পার্বতী বলে নতুন তাকে গ্রাম থেকে নিয়ে যাওয়ার পর তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ খুঁজে দিলেই হবে। কিন্তু অবিবাহিত অবস্থায় পার্বতী কিছুতেই এই গ্রাম থেকে বের হতে পারবে না। নতুন তো পার্বতীর পাগলামিতে বিরক্ত হতে থাকে। কিন্তু পার্বতী কোন কথাই শোনে না নতুনের। এরপরে পার্বতীদের ঘরে এসে উপস্থিত হয় তার মা বাবা। নতুনের বৌদি, কমলিনী, বর্ষা, বাবিল সকলে। সকলেই তো পার্বতীর সিঁথির সিঁদুর দেখে একেবারে অবাক হয়ে যায়। বুঝতেই পারে না কি ঘটনা ঘটে গেছে এই কিছু সময়ের মধ্যে। পার্বতীর বাবা মা জিজ্ঞাসা করে পার্বতীকে সিঁদুর কে দিল। তখনই পার্বতী নতুনের নাম না করে জানাই যার সিঁদুর পরানোর কথা সেই পড়িয়েছে।

সকলেই ভেবে নতুন পার্বতীর বিয়ে হয়েছে, সকলেই তো এই খবর শুনে ভীষণই খুশি। পার্বতী বাবা-মা খুবই খুশি আর বাকিরা খুশি কমলিনীকে না জানিয়ে তার আড়ালে পার্বতীকে বিয়ে করল নতুন সেটার জন্য। কমলিনীর পার্বতীর সিঁদুর দেখে একেবারে নিজের বুক ফেটে যায়। কিন্তু মুখে প্রকাশ করে না সকলের সামনে সে জানায় পার্বতীর জন্য সে ভীষণ খুশি। কিন্তু কমলিনীর যে কষ্ট হচ্ছে সেটা সকলেই প্রায় বুঝতে পারে। নতুন কমলিনীর সঙ্গে আলাদা ভাবে কথা বলতে চায় কিন্তু নতুনের সঙ্গে আর আলাদাভাবে কোন কথা বলতে চায় না কমলিনী।

আরও পড়ুনঃ মা দুর্গার সামনেই পারুলকে স্ত্রী হিসেবে মেনে নিল রায়ান! সত্যি হলো পারুলের ভোরের স্বপ্ন!

এমনকি নতুনের উপর একপ্রকার অভিমান করেই বড় সিদ্ধান্ত নেয় কমলিনী। সেখানেই ছোট ছেলেকে জানায় তাদের এখানের কাজ সমস্ত মিটে গিয়েছে আর তাদের এখানে দরকার নেই। তাই তারা এই রাতের বেলাতেই বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে নতুন তার বউকে নিয়ে কোথায় উঠবে সেই প্রশ্ন ঘিরে ধরে তাকে। নতুন জানায় সে আবার কমলিনীদের বাড়িতেই ফিরে যাবে। এদিকে নতুনের এই সিদ্ধান্ততে মিঠিও বেশ কষ্ট পেয়েছে। সে ভাবতে পারেনি নতুন এভাবে তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে। কিন্তু আসল সত্যিটা তো এখনো স্বীকার করতে পারছে না নতুন। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

Back to top button