দুষ্কৃতীদের আতঙ্কে বিধ্বস্ত মিঠি! মেয়েকে নিয়ে গভীর আশঙ্কায় কমলিনী! কি ঘটেছে মিঠির সঙ্গে?

স্বতন্ত্র ও কমলিনীর বিয়ের পর এক সময় গোটা বাড়িতে যেন খুশির হাওয়া বইতে শুরু করেছিল। দীর্ঘ টানাপোড়েনের পর সম্পর্কের জট ছাড়িয়ে স্বতন্ত্রের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পরিবার। বড় বউয়ের প্রভাব থেকে ছেলেকে বেরিয়ে আসতে দেখে কমলিনীর মনে আশা জেগেছিল, এবার বুঝি সব ঠিক হবে। কিন্তু সুখ যে তার জীবনে বেশিদিন স্থায়ী হয় না, তা আবারও প্রমাণিত। একদিকে ছোট ছেলের সম্পর্ক ভেঙে যাওয়া, অন্যদিকে সংসারের অশান্তি কমলিনীর মনে নতুন করে দুশ্চিন্তার জন্ম দেয়।

এর মধ্যেই এমন এক ঘটনা ঘটে যায়, যা গোটা পরিবারকে কার্যত স্তব্ধ করে দেয়। কৃষানুর সঙ্গে মিঠির সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছিল। তাদের খুনসুটি আর মিষ্টি মুহূর্তে খুশি ছিল পরিবারের সকলেই। কিন্তু দেশের বাড়িতে ছুটি কাটাতে গিয়ে আচমকাই ডাকাত দলের কবলে পড়ে গোটা পরিবার। কোনওরকমে প্রাণে বাঁচলেও ডাকাতরা জোর করে তুলে নিয়ে যায় মিঠিকে। এক রাত আতঙ্কের মধ্যে কাটাতে হয় তাকে, যা কোনও মেয়ের জীবনে গভীর মানসিক ক্ষত তৈরি করার পক্ষে যথেষ্ট।

মিঠি ফিরে আসায় পরিবার স্বস্তি পেলেও সেই ভয়ংকর অভিজ্ঞতার ছাপ স্পষ্ট তার চোখেমুখে। বাইরে থেকে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছে মিঠি। নতুন প্রমোতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছে সে। নিজের সঙ্গেই যেন লড়াই করছে মিঠি। ঘটে যাওয়া ঘটনাকে মেনে নেওয়া তার কাছে অসম্ভব হয়ে উঠছে, আর সেই যন্ত্রণা নীরবে গ্রাস করছে তাকে।

এই পরিস্থিতিতে কমলিনীর আচরণ আরও উদ্বেগ বাড়াচ্ছে। মেয়েকে গাইনোকোলজিস্ট দেখানোর কথা বলতেই স্বতন্ত্রের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কমলিনী কি এমন কিছু আঁচ করতে পারছে, যা সে এখনও কাউকে বলেনি। মিঠির শরীর ও মানসিক অবস্থার পরিবর্তন কি তাকে কোনও অজানা আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছে। মায়ের মন যে অনেক দূর দেখে, সেই বিশ্বাসই যেন জোরালো হচ্ছে।

আরও পড়ুনঃ ‘ঈশ্বর আমায় দ্বিতীয় জীবন দিয়েছেন…’- কেন এতদিন বিনোদন দুনিয়া থেকে দূরে ছিলেন পাপিয়া সেন? কি হয়েছিল তার? নতুন ধারাবাহিকে কাজ পেতেই মুখ খুললেন অভিনেত্রী!

তবে কি মিঠি গর্ভবতী। যদি তাই হয়, তাহলে কি কৃষানুর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাবে। সমাজের চোখে, পরিবারের চোখে নিজেকে কীভাবে সামলাবে সে। এই প্রশ্নগুলিই এখন দর্শকের মনে ঘুরপাক খাচ্ছে। মিঠির জীবনের এই কঠিন সময়ে সে কি একা লড়বে, না কি পাশে পাবে পরিবারের সমর্থন। এই সব উত্তর মিলবে চিরসখা ধারাবাহিকের আগামী পর্বগুলিতে, যেখানে আবেগ আর উত্তেজনা আরও তীব্র হতে চলেছে।

Back to top button