দাদা বৌদির ফাঁদে পড়ে বদলে গেল মিঠি! সবার সামনে কমলীনিকে স্বার্থপরের তকমা দিল সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।

Chirosokha Today's 25 August episode

ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে প্লুটোর মৃত্যু হয়েছে। আর প্লুটোর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে মিঠি। যেহেতু প্লুটো এবং মিটির ভালোবাসার সম্পর্ক ছিল তার কারণে মিঠি নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। শুধুমাত্র প্লুটোর মা এবং মিঠির মামাতো বোনের ষড়যন্ত্রের শিকার হয়ে প্লুটো পৃথিবী থেকে বিদায় নিল। আর শেষ সময় মিঠির সাথে প্লুটোর যে দূরত্ব তৈরি হয়েছিল সেটার জন্য নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না মিঠি।

এরই মাঝে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নতুন এর সাথে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আবার পুরস্কার জিতে বাড়ি ফিরছে কমলিনী। আর সেই খুশিটাই মেয়ের সঙ্গে ভাগ করে নিতে চাইছে কমলিনী। কিন্তু মায়ের এই খুশির দিনে একেবারেই খুশি হয়নি তার মেয়ে। বরং উল্টে দাদা বৌদির ষড়যন্ত্রে তাদের কথাতেই মাকে ভুল বুঝতে শুরু করেছে মিঠি।

আরও পড়ুনঃ বোনের ভালো করতে গিয়ে অজান্তেই তার সর্বনাশ করে বসলো পারুল! বিপদে পড়ল মল্লার!

মাকে সরাসরি সকলের সামনে মিঠি জানিয়ে দেয় তার মা খুব স্বার্থপর, শুধুমাত্র নিজের কথাই ভাবে সারাক্ষণ। নতুন সেটার প্রতিবাদ করতে এলে নতুন কেও থামিয়ে দেয় মিঠি। জানিয়ে দেয় মা মেয়ের মাঝে সব সময় নতুন যেন কথা না বলে এতে খুবই আঘাত পায় কমলিনী। তার মেয়ে এভাবে বদলে যাবে সেটা ভাবতেই পারেনি সে। আসলে মিঠির এই খারাপ সময়ের সুযোগ নিয়েই বর্ষা তার মায়ের বিরুদ্ধে তাকে নিয়ে গিয়েছে। এবারে দেখা যাক কি হয় পরবর্তী পর্বগুলোতে।

Back to top button