বাবিল মিটিলের সম্পর্কে নতুন মোড়! বাবিলের সন্তানের মা হতে চলেছে কোয়েল! নতুন অভিনেত্রীর আগমনে উত্তাল চিরসখা!

চিরসখার গল্পে ফের এক বড়সড় বাঁক। বাবিল আর মিটিলের সম্পর্কে যে দূরত্ব তৈরি হচ্ছিল, তার ইঙ্গিত আগেই মিলেছিল। এবার সেই দূরত্ব যেন স্থায়ী রূপ নিতে চলেছে। মিটিল নিজেই সিদ্ধান্ত নিয়েছে বাবিলের জীবন থেকে সরে যাওয়ার। কারণ বাবিলের সঙ্গে এক রাতের সম্পর্কের পর অন্য এক মেয়ে অন্তঃসত্ত্বা। সেই সত্য সামনে আসতেই গল্পে তৈরি হয়েছে প্রবল আলোড়ন। দর্শকের আবেগ এখন দ্বিধাবিভক্ত।

নতুন কাকু আর কমলিনীর সামনে সমস্ত সত্য খুলে বলেছে মিটিল। শুধু তাই নয়, সে চাইছে দ্রুত বাবিলের সঙ্গে সেই মেয়ের বিয়ে হোক। মিটিলের মতে, নিজের ভালোবাসার চেয়ে অন্য একটি মেয়ের ভবিষ্যৎ রক্ষা করাই বড় দায়িত্ব। অথচ বাবিলের দাবি সম্পূর্ণ আলাদা। তার বক্তব্য, সে আজও মিটিলকেই ভালোবাসে এবং সেই রাতের ঘটনা ছিল তার জীবনের বড় ভুল।

এই পরিস্থিতিতে বাবিল চরিত্রে রাজা গোস্বামী এবং মিটিল চরিত্রে লাভলি মৈত্রের অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। গল্পের নতুন মোড়ে বাবিলের উপরই পড়ছে দোষের পাহাড়। বোন মিঠির প্রশ্নে আরও কোণঠাসা সে। কমলিনীর স্পষ্ট কথা, ছোট ছেলের বিয়ে নিয়ে তিনি কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। পরিবারে মতবিরোধ ক্রমেই তীব্র হচ্ছে।

এরই মাঝে গল্পে নতুন চমক নিয়ে এন্ট্রি নিয়েছে কোয়েল। এই চরিত্রে দেখা যাবে টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে। চিরসখার সেটে তাঁর লুক ইতিমধ্যেই নজর কেড়েছে। গোলাপি শর্ট ড্রেস হোক বা কালো পার্টি ড্রেস, প্রতিটি লুকেই আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা। এর আগে খড়কুটো ধারাবাহিকে রাজা ও প্রিয়াঙ্কার জুটি দর্শক পছন্দ করেছিল।

আরও পড়ুনঃ ‘মায়া বড় জটিল বিষয়, এমনিতেই আমার জীবনটা…’- ২০২৫-এর শেষ প্রান্তে কি শিক্ষা পেলেন পৌষালী? কেন জটিল হয়ে উঠল তার জীবন?

চিরসখার শুরু থেকেই মিটিল আর বাবিলের জুটি দর্শকের ভালোবাসা পেয়েছে। হঠাৎ এমন টুইস্টে অনেকের মন ভারী। মিটিল বাবিলকে ক্ষমা করলেও তাকে জীবনে ফেরাতে নারাজ। কারণ সে কোনও নির্দোষ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করতে চায় না। প্রিয়াঙ্কার আগমনে সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে, তা জানতেই এখন মুখিয়ে দর্শক।

Back to top button