আঁতকে উঠলো আর্য! বাকরুদ্ধ অপর্ণা! রাজনন্দিনীর প্রত্যাবর্তন কি রোহিনীর নতুন কোনো চাল? প্রকাশ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) সাম্প্রতিক প্রোমোটি দর্শকদের মনে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। আর্যর জন্মদিন উপলক্ষে সিংহ রায় বাড়িতে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আর্য যখন অপর্ণাকে কেক খাইয়ে আগামীর শপথ নিচ্ছে, তখনই গল্পের মোড় ঘুরে যায় সম্পূর্ণ বিপরীত দিকে।
অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করেই সিংহ রায় বাড়িতে প্রবেশ করেন এক রহস্যময় মধ্যবয়স্ক ব্যক্তি। তাকে দেখে রাজলক্ষ্মী দেবীর চমকে ওঠা এবং ব্যক্তির কথা বলার ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি সম্ভবত রাজলক্ষ্মী দেবীর স্বামী এবং রাজনন্দিনীর বাবা। তবে আসল চমক ছিল তার ঠিক পেছনেই। সবাইকে স্তম্ভিত করে দিয়ে ওই ব্যক্তির পেছন থেকে সামনে এগিয়ে আসে স্বয়ং রাজনন্দিনী।
দীর্ঘদিন পর রাজনন্দিনীকে জলজ্যান্ত অবস্থায় সামনে দেখে আর্য, অপর্ণা এবং রাজলক্ষ্মী দেব সকলের চোখ যেন ছানাবড়া হয়ে যায়। তবে এবারের রাজনন্দিনী যেন একদমই আলাদা। তার আলুথালু বেশবাস এবং অদ্ভুত আচরণ দেখে আন্দাজ করা যাচ্ছে যে সে মানসিকভাবে ভারসাম্যহীন। আর্যর জন্মদিনের কথা শুনে সে যখন অবুঝের মতো ‘রিটার্ন গিফট’ চায়, তখন পরিস্থিতির গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে যায়।
রাজনন্দিনীর নাম শুনলেই যেখানে আর্যর পায়ের তলার মাটি সরে যায়, সেখানে তাকে চোখের সামনে দেখে সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আর্যর এই কিংকর্তব্যবিমূঢ় অবস্থা দেখে দর্শকদের মনেও হাজারো প্রশ্ন দানা বাঁধছে। রাজনন্দিনী কি তবে সেদিন মারা যায়নি? এতদিন কি তবে সে এই মানসিক অবস্থাতেই কোথাও লুকিয়ে ছিল, নাকি তাকে সুপরিকল্পিতভাবে সরিয়ে রাখা হয়েছিল?
আরও পড়ুনঃ জলের অতল গভীরে হাত-পা বাঁধা অবস্থায় তলিয়ে গেল ঋষি! নিজের বোনের বৈ’ধব্য ডেকে আনলো নিশা! এবার কি করবে উজি? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!
তবে এই ঘটনার পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই মনে করছেন, এটি হয়তো রোহিনী এবং তার বাবার নতুন কোনো চাল। সামনে আসা এই মহিলা কি সত্যিই রাজনন্দিনী, নাকি তাকে শিখিয়ে পড়িয়ে সিংহ রায় পরিবারে অশান্তি সৃষ্টি করতে পাঠানো হয়েছে, তা এখন সময়ের অপেক্ষা। ধারাবাহিকের আসন্ন পর্বগুলো যে টানটান উত্তেজনায় ঠাসা হতে চলেছে, তা এই প্রোমো থেকেই পরিষ্কার।
View this post on Instagram

