খড়িকে ছাড়াই ৫০০ পর্ব উদযাপন গাঁটছড়ার! খড়ি নেই মেনে নিতে পারছে না দর্শক! আপনাদের কী মত মিস করছেন খড়ি কে?

গাঁটছড়া ধারাবাহিকটি স্টার জলসার বর্তমানের অন্যতম পুরনো ধারাবাহিক। আগে টিআরপি টপার হলেও এখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমেছে। আর তার রেশ ধরেই শোনা যাচ্ছিল এই ধারাবাহিক নাকি শেষ হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই চলতি ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী খড়ি।
বেশ কিছু দিন হল এগিয়ে গিয়েছে ‘গাঁটছড়া’র গল্প। ‘খড়ি’ চরিত্রের যাত্রা শেষ। ইনস্টাগ্রামে শোলাঙ্কির এই ঘোষণার পর থেকেই মন ভাল নেই কারও। অনেকে আবার প্রথমে ভেবেছিলেন নায়িকা নিশ্চয়ই কোনও না কোনও উপায়ে ফিরে আসবেন। কিন্তু তিনি যে আর ফিরছেন না, তা স্পষ্ট করেছেন শোলাঙ্কি নিজেই।
নায়িকাকে না দেখতে পাওয়ার দুঃখে সমাজমাধ্যমের পাতায় রীতিমতো প্রতিবাদ চলছে। চলতি ধারাবাহিক থেকে নায়িকা চলে গেলে দর্শকদের খারাপ তো লাগবেই। তাই অনেকেই সিরিয়াল বয়কটের ডাকও দিয়েছেন। শুধুই কি দর্শক? তাঁকে মনে পড়ছে টিম ‘গাঁটছড়া’র প্রতিটি সদস্যের। তারাও মিস করছে খড়ির সঙ্গে কাটানো সময়টা।
মাঝেমাঝেই তাঁর পর্দার দিদি-বোনেরা অর্থাৎ দ্যুতি এবং বনি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে ব্যক্ত করেন সে কথা। বিশেষত মেকআপ রুমে তাঁদের যে আড্ডা হত সেই ছবি মাঝেমধ্যেই পোস্ট করে থাকেন তাঁরা। এদিন খরিকে জড়িয়ে ধরে আছে তার কাকিশাশুড়ি এমনও একটা পোস্ট শেয়ার করলেন সোহিনী সান্যাল।
এই দিন গাটছড়া ধারাবাহিকের ৫০০ তম পর্ব পূর্ণ হল। দেখতে দেখতে প্রায় দুই বছর হতে চলল এই ধারাবাহিকের। ৫০০ তম পর্ব উদযাপনে মেতে উঠেছে গাটছড়ার গোটা টিম। ঠিক আছে, আলো আছে, ধারাবাহিকের প্রতিটি সদস্য রয়েছে শুধু অনুপস্থিত গল্পের নায়িকা সোলাঙ্কি। এই একজনের অনুপস্থিতি গোটা টিমকে অসম্পূর্ণ করে রেখেছে।

