ভাই বোনের সম্পর্ক হয়তো এমনই হয়! রক্তের সম্পর্ক না হলেও এক ভাই তার বোনকে কখনোই দুঃখী দেখতে পারবে না, ‘মেয়েবেলা’তে পাপাই এবং মৌকে দেখে মুগ্ধ দর্শক

সম্প্রতি স্টার জলসার একটি অত্যন্ত সুন্দর গল্প নিয়ে শুরু হয়েছে ‘মেয়েবেলা’। যেটি নিয়ে নানা রকম চর্চা হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। সেই সঙ্গে ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি নিয়েই মুগ্ধ হয়েছে দর্শকরা। বহু বছর পর আরো একবার ছোট পর্দায় ফিরেছেন এই ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী রূপা গাঙ্গুলী, রয়েছেন চিত্রা সেন। প্রতিটি চরিত্রই অসাধারণভাবে ফুটিয়ে তুলছেন অভিনেতা অভিনেত্রীরা যা বলাই বাহুল্য।

arpan Ghoshal

কিন্তু দর্শকদের কথায় এই ধারাবাহিককে সকলের থেকে আলাদা করছে তার গল্প। অসাধারণ সুন্দর একটা গল্প নিয়ে তৈরি হয়েছে মেয়েবেলা। একটা মধ্যবিত্ত পরিবার কীভাবে নিজেদের ওপরে আসা ঝড়কে সামলায় সেই নিয়েই গল্প এগোচ্ছে। তবে আসলে এই গল্প প্রত্যেকটা বাড়িতে থাকা মেয়েদের নিয়ে। যারা সবাই আলাদা আলাদা পরিবেশ থেকে এসেও এক ছাদের তলায় থাকতে থাকতে একে অপরের বন্ধু হয়ে ওঠে। যেখানে সমাজে একটা কথা খুব প্রচলিত কথা রয়েছে যে ‘মেয়েরাই মেয়েদের শত্রু’ সেই কথাটাকেই ভুল প্রমাণ করতে দেখা যাবে এই ধারাবাহিকে।

arpan Ghoshal

তবে এতদিন এই ধারাবাহিকে যে চরিত্রগুলোকে দেখা যাচ্ছিল তাদের প্রত্যেককে নিয়েই চর্চা হয়েছে। সম্প্রতি একটি নতুন চরিত্র দেখা গেছে ধারাবাহিকে। যাকে এর আগে ধারাবাহিকে ফোনের মাধ্যমে দেখানো হয়েছিল তাকেই দেখা গেছে সামনে আসতে। আর আসতেই সেই চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ সকলে। প্রসঙ্গত এখানে পাপাইয়ের চরিত্রটির কথা বলা হচ্ছে। পাপাই হল মৌয়ের মাসতুতো দাদা যে চরিত্রটি অভিনয় করছে অভিনেতার রব দে। গত পর্বে প্রথম দেখা গেছে তাকে বাড়িতে ফিরতে। আর সে এসেই শুনেছে টাকার বিনিময়ে তার বোনকে বিয়ে করতে হয়েছে নির্ঝরকে। যা শুনে সে রীতিমত অবাক হওয়ার সাথে সাথে রেগে গেছে। আর সেই দেখেই দর্শকরা বলছে আসলে সত্যিই এমনই হয় ভাই বোনের সম্পর্ক।

arpan Ghoshal

সব সময় যে রক্তের সম্পর্কই সবচেয়ে বড় হবে এমনটা নয়, এমন বহু সম্পর্ক রয়েছে যা রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি। এমনি দেখানো হচ্ছে পাপাই আর মৌ এর সম্পর্ক। একে অপরের মাসতুতো ভাই বোন হওয়া সত্ত্বেও কত সুন্দর তাদের মধ্যে বন্ডিং। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”কিছু কিছু ভাই-বোনের সম্পর্ক আপন ভাই বোনের সম্পর্ককেও হার মানিয়ে দেয় ; মৌ আর পাপাইয়ের ভাই-বোনের সম্পর্কটাও ঠিক তেমনি ; ছোটবেলা থেকে পাপাই দেখে আসছে তার অসহায়-অভাগী বোন মৌ এর স্ট্রাগল’টা ; আজ যখন জানতে পারলো টাকার বিনিময়ে তার বোনকে বিক্রি করে দিয়েছে তার বাবা তখন সে রাগে গর্জে ওঠে ; ইনফ্যাক্ট পাপাই ডোডোর গায়ে অব্দি হাত তুলে দেয় ; ভাই তো ভাই-ই হয় তাই না? কোনো ভাই-ই টাকার বিনিময়ে তার বোনকে এভাবে বিক্রি হতে দেখতে পারবে না

মৌ আর পাপাইয়ের বন্ডিংটা খুবই স্ট্রং

অবশেষে হতভাগী মৌ তার সাপোর্টার হিসেবে তার দাদাইকে পাশে পেলো

দেখতে থাকুন ❝ মেয়েবেলা ❞

সোম-রবি প্রতিদিন সন্ধ্যে ৭ঃ৩০ টায় ; শুধুমাত্র স্টার জলসায়।”

তাই বোঝাই যাচ্ছে শুরু থেকেই দর্শকদের মধ্যে বেশ ভালোমতোই জনপ্রিয় হয়ে উঠছে এই ধারাবাহিক। মেয়েবেলাতে প্রত্যেকটি চরিত্রকে এত সুন্দর প্রাণোচ্ছল দেখানো হচ্ছে আর এত বাস্তবতার সঙ্গে তুলে ধরা হচ্ছে যার জন্য দর্শকরা নিজেদের সঙ্গে অনেক বেশি রিলেট করতে পারছেন।

arpan Ghoshal

আর সেটাই তারা বারবার সোশ্যাল মিডিয়াতে লিখছে। এবার শুধু দেখার পরবর্তী দিনে ঠিক এতটাই সাধারণত্ব নিয়েই দর্শকদের মন জয় করতে সফল হয় কিনা এই ধারাবাহিক!

Back to top button