মিঠাই খ্যাত অভিনেত্রী এবার অভিনয় ছেড়ে চলে গেলেন বিদেশ, রুশার পর আরও এক টেলি অভিনেত্রী এতো জনপ্রিয়তার পরেও বিদায় জানালেন ইন্ডাস্ট্রিকে

জি বাংলায় এখনো অব্দি সম্প্রচারিত হওয়ার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো মিঠাই। বেশ কিছুদিন হয়েছে শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। হাজারো দর্শকদের মনকে ঘিরে ধরেছে হতাশা। শেষ শুটিংয়ের দিন ধারাবাহিকের তারকাদের প্রতি দর্শকদের ভালবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই। এবার সেই দর্শকদের জন্য রয়েছে একটি খারাপ খবর।
দর্শকদের পছন্দের ধারাবাহিক গুলির চরিত্ররা ধীরে ধীরে দর্শকদের কাছের মানুষ হয়ে ওঠে। তাদেরকে তখন ঘরের লোকের মতনই ভালোবাসেন ভক্তরা। তাদের সঙ্গে ভালো কিছু হলে খুশি হন তারা আবার যদি তারা কোন বিপদে পড়ে বা কোন খারাপ ঘটনা ঘটে তাদের সঙ্গে তাহলে সেই তারকার পাশাপাশি তার হাজার হাজার ভক্তদেরও মন খারাপ হয়ে যায়। কিন্তু যদি হঠাৎ শোনা যায় কোন এক জনপ্রিয় তারকা যে এতদিন ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছে সে পাকাপাকিভাবে ছেড়ে দিচ্ছে বাংলা বিনোদন জগত, তখন কেমন লাগবে দর্শকদের?
মিঠাই ধারাবাহিকের প্রধান নায়িকা বাংলা বিনোদন জগত ছেড়ে পাকাপাকিভাবে চলে যাচ্ছেন বিদেশে! এর আগে বহুবার দর্শকরা দেখেছেন অনেক তারকায় বাংলা ধারাবাহিক অথবা চলচ্চিত্র জগতে কাজ করতে করতে হঠাৎই বিদেশে চলে গিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ফিরে এসেছেন আবার কেউ ফিরে আসেননি। সেখানেই পাকাপাকিভাবে থেকে গিয়েছেন।
এবার এমনই হলো মিঠাই ধারাবাহিকের এক অন্যতম জনপ্রিয় নায়িকার জীবনে। মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের মায়ের চরিত্রে দেখা মিলেছিল অভিনেত্রী বনি মুখার্জির। তবে এরপর আর তাকে দেখা যাবে না কোন ধারাবাহিকে। কারণ তিনি বিদেশে তার স্বামীর কাছে চলে যাচ্ছেন চিরজীবনের মতন। তার বাংলা বিনোদন জগতে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে।

২০১০ সালে ব্লুজ প্রোডাকশন হাউজের হাত ধরে পৃথিবী বাংলার ষোলো আনা ধারাবাহিকের নায়িকা চরিত্রে ডেবিউ করেছিলেন অভিনেত্রী বনি মুখার্জি। তারপর, রাখি বন্ধন, সৌদামিনী, পিতা প্রভৃতি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। শেষবার তাকে দেখা গিয়েছিল মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের মায়ের চরিত্রে। তবে আর টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাবে না তাকে। মন খারাপের সুর দর্শক মহলে।


