দারুন খবর! আবার জলসায় আসছে জি বাংলার জনপ্রিয় নায়িকার নতুন ধারাবাহিক, জানেন নাকি সঙ্গে কে?

বর্তমানে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়িয়েছে প্রথম তিনটি মাস। টিআরপি (TRP) না থাকলে কোনও সিরিয়ালকেই বেশি দিনের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাইছে না বাংলা চ্যানেলগুলো।
স্টার জলসা (Star Jalsha) তার সিরিয়াল গুলিকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য দুই থেকে তিন মাস সময় দেয়। এর মধ্যে টিআরপি তুলতে পারলে ভালো আর না পারলেই ছেঁটে ফেলা হয় সেই ধারাবাহিক। বহু ধারাবাহিকের সাথেই এমন করেছে স্টার জলসা।
তবে শুধু যে ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে সেটা নয় তার পাশাপাশি আসছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার দুঃখ ভুলে সেই নতুন ধারাবাহিক গুলির গল্পে মেতে উঠছেন দর্শকম মহল। এইবার দর্শকদের জন্য রয়েছে এক বড় সুখবর। অবশেষে টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন দর্শকের প্রিয় নায়িকা।
দর্শকের মনে আছে কিনা জানিনা তবে বেশ কিছুদিন আগে ব্লুজের তত্ত্বাবধানে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা নেহা আমানদীপের একটি নতুন প্রজেক্ট আসার কথা চলছিল। কিন্তু নায়িকার লুক সেট হয়ে যাওয়ার পরেও এই প্রোডাকশন হাউজের নতুন প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। এই নতুন প্রজেক্টে প্রধান চরিত্রে দেখা যেত নেহা আমানদীপকে।

তখন মন ভেঙ্গেছিল বহু দর্শকের। কিন্তু এইবার ব্লুজের আন্ডারেই আসছে নেহা আমানদীপের নতুন ধারাবাহিক। থাকছে নবাগত নায়ক শাহ ফাহাদ। যদিও এই নিয়ে কোন নিশ্চিত তথ্য এখনো অব্দি পাওয়া যায়নি। চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকেও এখনো অব্দি কোন নিশ্চয়তা মেলেনি। তবে টলি পাড়ায় জোর গুঞ্জন ব্লুজ প্রোডাকশন নিয়ে আসছে নেহা আমানদীপের নতুন ধারাবাহিক।

