জি বাংলায় ফিরছেন না জনপ্রিয় নায়িকা, চ্যানেল থেকেই বাদ দিল প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল, কী হল হঠাৎ কেন বন্ধ হল কাজ?

টিআরপি না থাকলে কোনও সিরিয়ালকেই বেশি দিনের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাইছে না বাংলা চ্যানেলগুলো। এক্ষেত্রে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়াচ্ছে প্রথম তিনটি মাস। স্টার জলসা তার সিরিয়াল গুলিকে এখন যোগ্যতা প্রমাণ করার জন্য দুই থেকে তিন মাস সময় দেয়। এর মধ্যে টিআরপি তুলতে না পারলেই ছেঁটে ফেলা হয় সেই ধারাবাহিক।

বর্তমানে টিআরপি তালিকাতে স্টার জলসার তুলনাতে জি বাংলার (Zee Bangla) বেশ ভাল ফলাফল হচ্ছে। একমাত্র অনুরাগের ছোঁয়া বাদে সেরা ৫ এর মধ্যে স্টার জলসার আর কোনও সিরিয়াল নেই। কিন্তু অনুরাগের ছোঁয়াকেও জায়গা দিতে রাজি নয় জি বাংলা। তাই তো ওই স্লট অর্থাৎ রাত সাড়ে নটার সময়ের সিরিয়াল নিয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা।

অর্থাৎ বোঝাই যাচ্ছে বর্তমানে ধারাবাহিকের জগতে টিআরপি কতটা প্রাধান্য পায় একটি চ্যানেলের কাছে। টিআরপিতে নিজের জায়গা তৈরি করতে না পারলে সেই ধারাবাহিককে চালিয়ে নিয়ে গিয়ে নিজেদের লস কখনোই করে না চ্যানেল। এর প্রমাণ আমরা আগেও পেয়েছি। সম্প্রতি বন্ধ হওয়া বালি ঝড় ধারাবাহিকটি তার জলজ্যান্ত উদাহরণ।

আজকাল যে কোন বাংলা ধারাবাহিক শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের গুণে সমৃদ্ধ বা জনপ্রিয় হয় না। তার পাশাপাশি থাকে গল্পের গভীরতা, গল্প সাজানোর দক্ষতা এবং তাকে পরিবেশন করার ধরন। আর এখানেই টিআরপি কম-বেশির খেলা চলতে থাকে। আর এখানেই ব্লুজ প্রোডাকশন হাউজের কোথাও একটা খামতি দেখতে পেয়েছে জি বাংলা চ্যানেল।

বর্তমানে জি-বাংলায় ব্লুজ প্রোডাকশন হাউসের দুটি সিরিয়াল চলছে। তার মধ্যে একটি হল জগদ্ধাত্রী, যদি বরাবর টিআরপিতে বেশ ভালো ফলাফল দিচ্ছে। প্রায় প্রতি সপ্তাহে টিআরপি টপার হচ্ছে এবং কয়েকবার তো বেঙ্গল টপারও হয়েছে। কিন্তু এই প্রোডাকশনের আর একটি ধারাবাহিক মুকট তেমন আশানুরূপ ফল দিতে পারেনি। যার দরুন নায়িকার লুক সেট হয়ে যাওয়ার পরেও এই প্রোডাকশন হাউজের নতুন প্রজেক্ট ক্যান্সেল করে দিল জি বাংলা। এই নতুন প্রজেক্টে প্রধান চরিত্রে দেখা যেত নেহা আমানদীপকে।

Back to top button