আবার জি বাংলায় ফিরলেন বিশ্বজিৎ! জুটি বাঁধলেন নবনীতার সাথে! খেলনা বাড়ি শেষ হতেই তাকে ফিরতে দেখে খুশি ভক্তরা

কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla) পর্দা থেকে বিদায় নিয়েছে সবার প্রিয় ধারাবাহিক খেলনা বাড়ি (Khelna Bari)। সেই নিয়েই মন খারাপের শেষ ছিলনা দর্শক মহলের। তারা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন ধারাবাহিকে ফিরবেন খেলনা বাড়ির নায়ক নায়িকা।
ইতিমধ্যেই এক নতুন মেগে কাম ব্যাক করেছেন খেলনা বাড়ির মিতুল। তবে এতদিন অব্দি নায়কের কোনো পাত্তা পাওয়া যায়নি। তাকে আবার দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। আর এইবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটলো। এইবার জি বাংলার পর্দায় ফিরলেন তিনি।
কে আপন কে পর ধারাবাহিকের মধ্যে দিয়ে এক বিরাট জনপ্রিয়তা পান অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। তার পর থেকেই দর্শকদের প্রিয় হয়ে যান তিনি। এইবার জি বাংলায় অভিনেত্রী নবনিতা মালাকারের সাথে জুটি বাঁধলেন তিনি।
অভিনেত্রী নবনিতা মালাকারকে এর আগে দর্শকরা দেখেছেন নিম ফুলের মধু ধারাবাহিকের তিন্নি চরিত্রে। সেখানে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও এইবার নায়িকা হয়ে ফিরছেন তিনি। এইবার প্রশ্ন হচ্ছে কি হতে চলেছে এই ধারাবাহিকের নাম?
নতুন মেগা নয়, বরং জি বাংলার একেবারে সদ্য প্রকাশিত মেগা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের একটি ক্যামিও চরিত্রে ফিরলেন বিশ্বজিৎ ঘোষ এবং নবনিতা মালাকার। এখানে তার চরিত্রের নাম নয়নকুমার। ছোটো একটা সিনে দেখা মিলেছে তাদের। তবে অভিনেতা যেন নতুন ধারাবাহিকে খুব তাড়াতাড়ি ফেরেন এমনটাই কামনা করছেন দর্শক মহল।

