সূর্য দীপা ছাড়া জলসা নেই টিআরপির সেরার তালিকায়! জানুন আজকের টিআরপি

বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেল গুলিতে সম্প্রচারিত ধারাবাহিক (Serial) গুলি সাধারণ মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। তারা যে কেবল ধারাবাহিক দেখেন সেটা কিন্তু নয়, দর্শকদের পছন্দের সেই ধারাবাহিক গুলি টিআরপিতে (TRP) অন্যান্য সিরিয়ালগুলিকে টেক্কা দিতে পারল কিনা সেটাও এখন তাদের কাছে অনেক বড় বিষয় হয়ে উঠেছে।

টেলিভিশনে প্রদর্শিত প্রত্যেকটি চ্যানেলে টিআরপির ওপর নির্ভরশীল। বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে যে ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় সেগুলির টিকে থাকার মূলমন্ত্র হলো টিআরপি। যে ধারাবাহিকের টিআরপি বেশি সেই ধারাবাহিক থাকে এবং যে ধারাবাহিকের টিআরপি কম সেই ধারাবাহিকগুলি শেষ হয়ে যায়। বর্তমানে টিআরপি প্রভাব পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে।

টিআরপি জানতে আগ্রহী দর্শক মহল

প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে প্রকাশিত হয় ধারাবাহিকগুলির মধ্যে চলা প্রতিযোগিতার ফলাফল। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। যখনই তারা দেখে তাদের পছন্দের ধারাবাহিক টিআরপিতে প্রথম স্থান পেয়েছে তাদের মন আনন্দে ভরে ওঠে অন্যদিকে যদি সেই পছন্দের ধারাবাহিকটি স্লট হারায় তাহলে তাদের মন ভীষণ খারাপ হয়ে যায়।

এসে গেল টিআরপি তালিকা

প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহেও প্রথম স্থান দখল করেছে স্টার জলসায় সম্প্রচারিত অনুরাগের ছোঁয়া। আবারো রাজার মুকুট এই ধারাবাহিকের ঝুলিতে। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.০। প্রতিবারের মতন এই সপ্তাহেও টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে দখল করেছে জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় তার প্রাপ্ত নম্বর ৮.৭।

গত সপ্তাহের মতন এই সপ্তাহেও জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ফুলকি দখল করেছে তৃতীয় স্থান। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫। ধীরে ধীরে জগদ্ধাত্রীর ভীষণ কাছাকাছি পৌঁছে গেছে ফুলকি। গত সপ্তাহের মতন চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। এই সপ্তাহে নিম ফুলের মধুও এক থেকে পাঁচের মধ্যেই। ৭.৭ পেয়ে টিআরপি তালিকায় ৫ নম্বর স্থানে নিম ফুলের মধু।

এই সপ্তাহের টিআরপিতে চমক

অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহের টিআরপি দেখলে দর্শকরা বুঝতে পারবেন প্রত্যেকটি ধারাবাহিকের মাঝে টিআরপি নাম্বারের ব্যবধান অত্যন্ত কম। যেকোনো সময় অনুরাগের ছোঁয়াকে টেক্কা দিতে পারে জগদ্ধাত্রী আবার অন্যদিকে জগধাত্রীর ভীষণ কাছেই রয়েছে ফুলকি। আবার ফুলকিকে টেক্কা দেওয়া রাঙা বউয়ের পক্ষেও খুব একটা কষ্টসাধ্য নয়। অর্থাৎ ধারণা করা হচ্ছে পরবর্তী সপ্তাহে টিআরপিতে আসতে পারে একটি বড় বদল।

১ম •• অনুরাগের ছোঁয়া ৯.০
২য় •• জগদ্ধাত্রী ৮.৭
৩য় •• ফুলকি ৮.৫
৪র্থ •• রাঙা বউ ৭.৯
৫ম •• নিম ফুলের মধু ৭.৭

Back to top button