টিআরপি তালিকায় জিয়ের বাজিমাত! ফের শীর্ষে‘পরিণীতা’! অল্প ব্যবধানেই ‘তারে ধরি ধরি মনে করি’! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

এই সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় আবারও প্রথম স্থান ধরে রাখল ‘পরিণীতা’। ধারাবাহিকটি পেয়েছে ৫.২ নম্বর। শুরু থেকেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে এই মেগা, আর তার ফল মিলল রেটিং চার্টেও।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। মাত্র সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। জমজমাট গল্প এবং নিয়মিত নতুন মোড় দর্শকদের কাছে সিরিয়ালটিকে জনপ্রিয় করে তুলেছে।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরশুরাম’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.০। প্রথম দুইয়ের সঙ্গে ব্যবধান খুবই কম, তাই আগামী সপ্তাহে উপরের দিকে ওঠার সম্ভাবনাও থাকছে এই মেগার সামনে।

চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’, যার নম্বর ৪.৯। দুই বোনের টানাপোড়েন ঘিরে তৈরি এই গল্প ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’, প্রাপ্ত নম্বর ৪.৬।

সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রতিযোগিতা ছিল বেশ হাড্ডাহাড্ডি। প্রথম চারটি ধারাবাহিকের নম্বরের ব্যবধান খুব কম হওয়ায় আগামী সপ্তাহে তালিকায় বড় পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন দর্শকমহল।

আরও পড়ুনঃ জীবন বাজি রেখেও শেষ রক্ষা হলো না! চক্রান্তের জালে দিতি গোরা হারাল ফুল মুরারি কাব্যের তৃতীয় খণ্ড! দুর্ধর্ষ আজকের পর্ব

1st •• পরিণীতা 5.2
2nd •• তারে ধরি ধরি মনে করি 5.1
3rd •• পরশুরাম 5.0
4th •• জোয়ার ভাঁটা 4.9
5th •• ও মোর দরদিয়া 4.6

Back to top button