টিআরপি তালিকায় শীর্ষে দুই জনপ্রিয় মেগা! ছিটকে গেল পরিণীতা! দেখে নিন এই সপ্তাহের দুর্ধর্ষ টিআরপি তালিকা!

এই সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে ‘পরশুরাম’। ধারাবাহিকটির সঙ্গে ১৫ মিনিটের বিশেষ অংশ হিসেবে দেখানো হয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। দুই মিলে মোট ৪.৯ রেটিং পেয়ে সবার উপরে জায়গা করে নিয়েছে এই মেগা। দর্শকদের আগ্রহ এবং গল্পের টান এই সাফল্যের অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। চলতি সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৪.৮ রেটিং। অল্প ব্যবধানেই প্রথম স্থান হাতছাড়া হয়েছে। তবে নিয়মিত দর্শকদের ভালোবাসা এখনও ধরে রাখতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। গল্পের মোড় এবং চরিত্রগুলোর সম্পর্ক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করছে।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৭। গত কয়েক সপ্তাহ ধরেই স্থিরভাবে ভালো ফল করছে সিরিয়ালটি। আবেগঘন গল্প এবং পরিবারের টানাপোড়েন দর্শকদের কাছে আলাদা জায়গা তৈরি করেছে বলে মত টেলিপাড়ার একাংশের।

চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাটা’। এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং ৪.৩। প্রথম তিনের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও, দর্শকদের মধ্যে ধারাবাহিকটির জনপ্রিয়তা এখনও বজায় রয়েছে। অন্যদিকে প্রতিযোগিতা বাড়ায় আগামী সপ্তাহে নম্বর বাড়ানোর দিকেই নজর থাকবে নির্মাতাদের।

পঞ্চম স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে ‘কুসুম’, ‘ঘূর্ণি’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘গঙ্গা’-র বিশেষ সম্প্রচার। এই ধারাবাহিকগুলির রেটিং ৪.২। সপ্তাহের তালিকা দেখেই বোঝা যাচ্ছে, বর্তমানে বাংলা টেলিভিশনে প্রতিটি ধারাবাহিকের মধ্যে কড়া প্রতিযোগিতা চলছে এবং দর্শকদের পছন্দও দ্রুত বদলাচ্ছে।

আরও পড়ুনঃ ‘কেউ দিচ্ছে বাচ্চার দোহাই আর কেউ শোনাচ্ছে হরলিক্সের গল্প’, টলিপাড়ার ভোলবদল নিয়ে কটাক্ষ শ্রীলেখা মিত্রর! নাম না করেই অভিনেতাদের ‘ধান্দাবাজ’ বললেন অভিনেত্রী!

1st •• পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) 4.9
2nd •• তারে ধরি ধরি মনে করি 4.8
3rd •• পরিণীতা 4.7
4th •• জোয়ার ভাটা 4.3
5th •• কুসুম, ঘূর্ণি , প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) + গঙ্গা 4.2

Back to top button