শ্রীতমাকে বাঁচাতে গিয়ে কেলেঙ্কারি ঘটালো পারুল! অজান্তেই ডেকে আনল বসু বাড়ির চরম বিপদ! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে তুর্য রায়ানের বদলে এবারে আশুতোষ বাবুর ছোট ছেলের উপর টার্গেট করে তুর্য। তাকে দিয়ে নিজের প্রতিশোধ শুরু করবে সে। কিন্তু কিভাবে কি করবে সেটা বুঝতে পারছিল না। তখনই কলেজে রায়ানের বন্ধু শ্রীতমা আর তার বন্ধুদের কথোপকথন শুনে তুর্য দারুণ আইডিয়া বের করে বসু পরিবারকে বিপদে ফেলার। ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে শ্রীতমাকে পরের দিন ডেটে ডাকে তুর্য। শ্রীতমাও আগে পরে কিছু না ভেবে লোভে পরে যায়।

Zee Bangla, Parineeta, Bengali Serial, Bengali Television, New Promo, জি বাংলা, পরিণীতা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

এদিকে কলেজে সবাই শ্রীতমার খোঁজ করে। তারপর শ্রীতমার এক বন্ধু সবাইকে জানায় শ্রীতমা নিজের চেয়ে বড় একজনের সাথে ডেটে গেছে। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। শ্রীতমা একটা সম্পর্কে থেকেও এসব করছে শুনে পারুলও অবাক হয়ে যায়। এরপর শ্রীতমা দামী ফোনের জন্য পরের দিন ওই ফেক অ্যাকাউন্ট এর লোকটির ডাকে একটি হোটেলে ডেটে যায়। সেখানেই ঘটে বিপত্তি।

তুর্য তো আগে থেকেই মুখোশ পরে সেখানে ঘাপটি মেরে ছিল। যেই শ্রীতমা ঘরে ঢুকেছে অমনি তার ওপর হামলে পরে। কোনরকমে শ্রীতমা সেখান থেকে পালিয়ে আসে কলেজে। পারুল আর তার বন্ধুরা শ্রীতমাকে কাঁদতে কাঁদতে ছুটে আসতে দেখে। শ্রীতমা প্রথমে কিছুই বলতে চায় না তারপর রায়ান, শিরিন সব বন্ধুরা ছুটে আসে। এরপর শ্রীতমা বলে তার সাথে কি কি হয়েছে।

আরও পড়ুনঃ জন্মদাত্রী মাকে কাছে পেতেই ফুলকির জীবনে নতুন সর্বনাশ! জেলে বসেই কলকাঠি নাড়ছে রুদ্র! শুরু হলো ফুলকির নতুন যুদ্ধ! ফাঁ’স আজকের পর্ব

এসব শুনে পারুল তো নিজেকে আটকে রাখতে পারে না। পারুল ঠিক করে নেয় ওই লোকটিকে হাতেনাতে ধরতে হবে। যেন ঐ লোকটি আর কোনোভাবে কোনো মেয়ের ক্ষতি করতে না পারে। আর তুর্য জানতো পারুল অন্যের বিপদে দেখে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারবে না। পারুল রায়ানকে বলে পারুলের একাউন্ট খুলে দিতে ওই ডেটিং অ্যাপে। তারপর পারুল ওই লোকটিকে ডেকে দেখা করতে বলবে আর তখনই রায়ানরা তাকে ধরবে। তুর্যর প্ল্যান মতনই এগোচ্ছিল সবকিছু। তুর্য আসলে ওই হোটেলে রায়ানের কাকার মতন সেজে সেখানে উপস্থিত থাকবে। যাতে সবাই তার কাকাকে ভুল বোঝে আর তার উদ্দেশ্য সফল হয়।

Back to top button