স্বয়ম্ভুকে মর্গেই গুলি করে মারতে গিয়ে জ্যাসের হাতে ধরা পড়লো বাগচী, দিব্যা সেন! টিভির আগেই ফাঁস জগদ্ধাত্রীর দূর্ধর্ষ পর্ব

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি (Bengali Serial) হলো জগদ্ধাত্রী (Jagadhatri)। চলতি সপ্তাহে এই ধারাবাহিক বেশ আকর্ষণীয় ফলাফল করেছে টিআরপিতে। ধারাবাহিক টি সম্পূর্ণ অ্যাকশন এর উপর ভিত্তি করে তৈরি। আর পাঁচটা ধারাবাহিকের থেকে আলাদা হওয়ার দরুন ৮ থেকে ৮০ প্রত্যেকের পছন্দের তালিকায় জগদ্ধাত্রী।

আজকের পর্বে যা দেখানো হবে

এ দিনের পর্বে শুরুতেই দেখানো হয়, বাজার করে নিজের হাতে রান্না করে জামাইদের খাওয়ালেন কৌশিকী মুখার্জী। তারপর কথায় কথায় কৌশিকীর প্রাক্তন স্বামী কৌশিকীকে বলে “আবার কি সবকিছু ঠিক করে নেওয়া যায় না?” কৌশিকী উত্তর দেয় “অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের পথে অনেকখানি এগিয়ে গিয়েছি।” এরপরই দেখা যায় তাদের নিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরছে।

অন্যদিকে জামাল ভাইয়ের মুখ থেকে কথা বের করার জন্য জামাল ভাইকে চড় মারতে থাকে জগদ্ধাত্রী। কিন্তু কিছুতেই জামাল ভাই মুখ খুলতে চায় না। তখন জামাল ভাইয়ের মাথায় চায়ের কাপ রেখে একটি মেয়েকে এনে জামাল ভাইয়ের মাথায় থাকা চায়ের কাপটিকে লক্ষ্য করে শুট করতে বলে জগদ্ধাত্রী। এইভাবেই ভয় দেখিয়ে জামাল ভাইয়ের মুখ থেকে বার করে নেয় মেনানের নাম।

ঠিক ওই সময় ঘরে ঢোকে সাধু দা। সাধু দা বলে মেনানের ওপর রয়েছে দিব্যা সেন আর তার উপর তুষার তলা পাত্র। সে আরো একটি কথা বলে জগদ্ধাত্রীকে যা শুনে চমকে যায় সবাই। সাধু দা বলে দিব্যা সেনের স্বামীর খোঁজ পাওয়া গিয়েছে। অন্যদিকে দেখা যায় স্বয়ম্ভুকে এখনো কেন দাহ করা হচ্ছে না সেই নিয়ে সন্দেহ হচ্ছে দিব্যা আর বাগচীর। মর্গে ফোন করে তারা জানতে পারে স্বয়ম্ভুর বডি সেখানে নেই। শুনেই তৈরি ঘড়ি তারা ছুটে যায় মর্গে।

জগদ্ধাত্রীর হাতে ধরা পড়লো বাগচী

সঙ্গে সঙ্গে মর্গের সেই লোকটি জগদ্ধাত্রীকে ফোন করে সবটা জানিয়ে দেয়, সে বলে আসল দোষী টোপ গিলেছে। এরপর বাগচি আর দিব্যা মর্গে গিয়ে দেখে স্বয়ম্ভুর বডি সেই জায়গাতেই রয়েছে। তখন বাগচী তার রিভলবার বার করে মৃতদেহের মাথায় বসায় আর ঠিক সেই সময় ঘরে ঢোকে সাধু দা। আর হাতে নাতে ধরে ফেলে বাগচীকে কিন্তু দিব্যা সেন পর্দার আড়ালে লুকিয়ে যায়। সেখানেই কথা কাটাকাটি হয় জগদ্ধাত্রী আর বাগচীর। জগদ্ধাত্রী বাগচীকে বলে “তোমার মাথায় আমি ঘোল ঢালবো”। একটা একটা করে খুলে যাচ্ছে সব জট। এই রহস্যের উন্মোচনে আর বেশি দেরি নেই।

Back to top button