ভিখারী সেজে চরম বিপদে অয়ন মমিতা! এবার নতুন দায়িত্ব চাপলো পর্ণার ঘাড়ে!

চলতি সপ্তাহে বাজিমাত করেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। বেশ কিছুদিন ধরেই গল্পে একঘেয়েমির অভিযোগ উঠছিল দর্শকদের তরফ থেকে। এইবার সেই সব অভিযোগ নস্যাৎ করে টিআরপিতে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এই মেগা। প্রমাণ করে দিয়েছে যে তারাই সেরা ছিল সেরা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আরো ভালো ফলাফলের জন্য ধারাবাহিকে অনেক বড় টুইস্ট আলো কর্তৃপক্ষ।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন দুজন মিলে সবার সামনে ইশার কুকীর্তি ফাঁস করেছে এবং তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। পাশাপাশি অয়ন মৌমিতার সমস্ত অন্যায় সবার সামনে চলে এসেছে এবং সেটা সহ্য করতে না পেরে তাদের দুজনকে ঘর থেকে বের করে দিয়েছে তাদের বাবা অখিলেশ। তাদের কাছে অর্থ না থাকায় সেটা জোগাড় করতে ভিক্ষার পথ বেছে নিয়েছে তারা।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অয়ন আর মৌমিতাকে ভিক্ষা করতে দেখে ভয় পেয়ে যায় পর্ণা। কৃষ্ণা তাকে বলে, “এটাই তো চেয়েছিলে তুমি বাড়ির ছেলেটাকে বাড়িছাড়া করে বা শান্তি হয়েছে তো?” পর্ণা এর উত্তরে বলে, তার থেকে ভালো বোধহয় এই বাড়ির আর কেউ চায় না আর সে এই বাড়ির জন্য প্রাণও দিতে পারে। তাই এসব কথা তাকে না বলাই ভালো। আর কিছু বলতে না পেরে চুপ করে যায় সৃজনের মা।

এরপর পর্ণা, জেঠুকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে, ওরা তো এই বাড়ির মানুষ। ওরা এভাবে ভিক্ষে করলে এই বাড়ির মান সম্মান মাটিতে মিশিয়ে যাবে। সবাই ছিঃ ছিঃ করছে। এই শুনে জেঠু বলে, তাকে যেন এই নিয়ে আর কোন কথা না বলা হয় কারণ সে তার নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না। এরপর অয়ন মৌমিতা কি করছে সেটা দেখতে বাইরে বেরিয়ে যায় অখিলেশ। সে দেখে অয়ন অন্ধ সেজে ভিক্ষা করছে। সেটা দেখামাত্রই জুতো খুলে তেড়ে যায় সে। বাবাকে দেখে ভয়তে সেখান থেকে পালায় তারা দুজন।

খুব বেশি টাকা না হওয়ায় তাদের কপালে আর বিরিয়ানি জোটে না সেই নিয়ে আফসোস করতে থাকে মৌমিতা। ঠিক এমন সময় তাদের ওপর নজর পড়ে এক এক অসৎ ব্যক্তির। সে একটি গ্যাং এর সাথে যুক্ত যারা রাস্তার ভিক্ষুকদের গুম করে দিচ্ছে। অয়ন মৌমিতার সঙ্গে ভাব জমাতে থাকে সেই লোকটি। নিজের দামি ফোন গাড়ি এসব দেখিয়ে তাদের বিশ্বাস করানোর চেষ্টা করে যে তার সাথে গেলে ওরা অনেক বেশি টাকা কামাতে পারবে। লোভে চোখ চকচক করে ওঠে অয়নের। অন্যদিকে রাস্তার ভিক্ষুকরা হঠাৎ করে কেনো উধাও হয়ে যাচ্ছে এটা খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় পর্ণাকে। অফিস থেকে এই কাজটা পেয়ে সে তৎক্ষণাৎ অনুসন্ধানে লেগে পড়ে।

Back to top button