“সোনার সংসার 2023” লক্ষ্মী কাকিমার ঝুলিতে সেরা শাশুড়ির অ্যাওয়ার্ড! কারা হলেন সেরা নায়ক নায়িকা টিভির আগেই পর্দা ফাঁস…

সারাবছরের অপেক্ষার অবসান অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ‘জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩’। প্রোমো সামনে আসার পর থেকেই জল্পনা আসছিল কবে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান! তার কারণ গোটা একটা বছর অপেক্ষা করে বসে থাকে সকলে এই অনুষ্ঠানের জন্য। ওখান থেকে জানা যায় কে হতে চলেছে সেরা নায়ক সেরা নায়িকা অথবা কোন ধারাবাহিক হবে সেরার সেরা। আরো অনেক ক্যাটাগরি থাকে সেই তালিকায়।

আজই খবর সামনে এসেছিল যে আজকেই অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। তবে টিভিতে কবে সম্প্রচারিত হবে তা এখনো সামনে আসেনি। জি বাংলার প্রতিটি ধারাবাহিকের নায়ক নায়িকাদের প্রোমো সময় দেখা থেকেই দর্শকরা মুখিয়ে রয়েছে এই অনুষ্ঠানের অ্যাওয়ার্ড শো এর ফলাফল গুলো জানতে।

তবে সূত্র মারফত যতদূর খবর আসছে আজকে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা শাশুড়ি হয়ে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সকলের প্রিয় লক্ষ্মী কাকিমা। অর্থাৎ কিছুদিন আগেই শেষ হয়ে যাওয়া জি বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকীমা সুপারস্টার’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই সকলে খুশি হয়ে গেছে।

সেই সঙ্গে আরো বেশকিছু ক্যাটাগরির খবর সামনে এসেছে। সেখান থেকেই জানা যাচ্ছে এই বছরের সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা নায়ক হিসাবে পুরস্কার পেয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকের সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত রায়। এবং সেরা বর হিসাবে পুরস্কার পেয়েছেন ‘গৌরী এলো’র ঈশান অর্থাৎ অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আর সেরা নায়িকা হয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।

সেরা বউ হিসেবে পুরস্কৃত হয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা হাজরা অর্থাৎ পর্দার উর্মি। সেরা ছেলে হিসাবে পুরস্কার পেয়েছেন ‘নিম ফুলের মধু’র সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাস।

যেখানে জানা যাচ্ছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ এ সেরা মা হিসেবে যুগ্ম ভাবে পুরস্কার জিতেছেন ‘খেলনা বাড়ি’র মিতুল অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং ‘গৌরী এলো’র ঈশানের মা। সেরা বাবা হিসেবে পুরস্কার পেয়েছেন ‘খেলনা বাড়ি’র ইন্দ্র অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।

তাদের মেয়ে গুগলির জন্য তারা যেভাবে সকলের সঙ্গে লড়াই করেছে সেই দেখে এই সিদ্ধান্তেও খুশির দর্শকরা। তবে এখনো পর্যন্ত পুরোটাই রয়েছে সোশ্যাল মিডিয়াম মারফাত খবর। যতদিন না টিভির পর্দায় আসছে এই অনুষ্ঠান ততদিন কেউই নিশ্চিত হতে পারছে না।

