পর্দার মিঠাই-এর মতোই খুবই বড়দের সম্মান করে সৌমিতৃষা! সোনার সংসার অ্যাওয়ার্ড পেয়েই অপরাজিতা আঢ্য-এর পা ছুঁলেন অভিনেত্রী, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

সারাবছর যাঁরা প্রতি সন্ধ্যায় আমাদের ড্রয়িংরুম আলো করে থাকেন, যাঁদের প্রতিটা চরিত্রই মানুষের মনে জায়গা করে নেয়। একটা সময় চরিত্রগুলোই হয়ে ওঠে তাঁদের পরিচয়। সেই সমস্ত ফিকশন/নন-ফিকশনকে প্রতি বছর সম্মান জানায় জি-বাংলা। দর্শকের থেকে বিচারকের বিচারে তৈরি হয় তালিকা। জি বাংলা সোনার সংসার সম্মানে সম্মানিত এবারেও বহু নামজাদা ধারাবাহিক। যাঁদের পারফরমেন্স দেখতে মুখিয়ে থাকেন প্রতিদিন দর্শক।

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড মানে শুধুই পুরস্কার ঘোষণা নয়, নানা অনুষ্ঠানে প্রতিবারের মতোই এবারও মেতে উঠেছিল বিনোদনের মঞ্চ। নাচ, গান, মজা, খুনসুটিতে মেতে উঠেছিল মঞ্চ। অঙ্কুশ-শুভশ্রীর সঞ্চালনায় একেবারে জমজমাট মঞ্চ। মাঝেমধ্যেই তাঁদের দুষ্টু-মিস্টি কথায় গোটা হলজুড়ে হাততালির রোল উঠেছিল। সোনার সংসারের মতো এত বড় একটি মিলন মেলা, আর সেখানে জমজমাট খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে না, তা কি হয়!

সেরা নায়িকা থেকে খলনায়ক, ননদ থেকে সেরা অভিনেতা। এমনকী সেরা ধারাবাহিকও জগদ্ধাত্রী। অন্যদিকে, পিছিয়ে নেই মিঠাইও। ওটিটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি মানুষ দেখেছে মিঠাই। সেরা অভিনেত্রী হিসেবেও যৌথভাবে জগদ্ধাত্রীর সঙ্গে উঠে এসেছে মিঠাইয়ের নাম। এছাড়াও প্রিয় দেওর, Zee 5 মোস্ট পপুলার ফেস হিসেবেও মিঠাইয়ের জয়জয়কার। এবারের সেরা নায়িকার তরজা পেলেন দুইজন অভিনেত্রী, মিঠাই এবং জগদ্ধাত্রী।

Bengali television

মিঠাই একদম ঘরের মেয়ে হয়ে উঠেছে দর্শকদের। সেই ভুলগুলো যেমন তার সমালোচনা করা হয় তেমনি কোনো ভালো কাজ করলেও প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়। অ্যাভয়েডের ইভেন্ট ইউ ঠিক তেমনটাই হল। মিঠাই এবং জগদ্ধাত্রী দুজনেই একসঙ্গে অ্যাওয়ার্ড নিতে স্টেজে উঠে। অ্যাওয়ার্ড পেয়ে মিঠাই প্রথমেই অপরাজিতা ম্যাম এর পা ছুঁয়ে প্রণাম করে। আর তাতে মুগ্ধ হন দর্শক মহল। কিন্তু জগদ্ধাত্রীকে এমন কিছুই করতে দেখা যায়নি মঞ্চে। মিঠাইয়ের রুচিবোধ দেখে আপ্লুত হন দর্শকরা।

এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করেছেন – ‘অপূর্ব এক মুহূর্ত। কাল সেরা জি বাংলা সোনার সংসার award এ সেরা নায়িকার পুরষ্কার পাওয়ার পর সৌমিতৃষা অপরাজিতা ম্যামের চরণ স্পর্শ করল যখন মনটা ভরে গেলো। সৌমিতৃষার সংস্কার, রুচিবোধ বারবার আমাদের মুগ্ধ করে| সৌমিতৃষা আমাদের গর্ব।’

Back to top button