“সৌগুনে”র পর এবার ফিরছে “লালফুল”! স্রোতের নায়িকা হিসাবে আসতে চলেছে মানালি! পুরানো জুটিকে টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক

কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসায় নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। এটি যে জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর লেখনি তা অনেকেই জানেন। এই ধারাবাহিক আসার আগে প্রথম যে প্রোমো দেখানো হয়েছিল সেটি আসার পর থেকেই দারুণভাবে জনপ্রিয় হয়েছিল এটির কনসেপ্ট। প্রোমোতে একেবারে অন্য ধারার এক গল্প ফুটে উঠেছিল যা দেখে বেশ আগ্রহী দেখা গিয়েছিল দর্শকদের।
প্রসঙ্গত এই ধারাবাহিকে দুটো নায়ক এবং একটি নায়িকা দেখানো হয়। গল্পে সমুদ্র সেন একজন খুবই জনপ্রিয় পলিটিশিয়ান। তার মেয়ে ঝোরা হল নায়িকা। ঝোরা এবং স্রোত একে অপরকে ভালোবাসে। স্রোত একজন খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। কিন্তু উল্টো দিকে সমুদ্র সেন চান তার মেয়ে ঝোরার সঙ্গে তার বিশ্বস্ত কর্মী মহার্ঘ্যর বিয়ে হোক। ঝোরার অনেক প্রচেষ্টার পরেও শেষ পর্যন্ত দেখানো হলো মহার্ঘ্যর সঙ্গেই তার বিয়ে হল।
কিন্তু অন্য যে নায়ক রয়েছে তার কী হবে! গল্প শুরুর আগে শোনা গিয়েছিল কিছুদিন চলার পরেই ধারাবাহিকে আসতে পারে অন্য একজন নায়িকা। তবে তখন কেউই জানতো না যে মহার্ঘ্যর সঙ্গেই ঝোরার বিয়ে হবে বা আসল নায়ক হিসাবে দেখানো হবে মহার্ঘ্যকেই। তাই তখন অনেকের ভাবনা ছিল মহার্ঘ্যর নায়িকা হিসেবেই আসবেন দ্বিতীয় নায়িকা।
তবে এতদিন গল্প এগিয়ে যাওয়ার পর দেখা গেছে শেষ পর্যন্ত ঝোরার সঙ্গে মহার্ঘ্যর বিয়ে হয়েছে। তাই দর্শক এখন স্রোতের কী হবে! তা জানতে বেশ উদগ্রীব। অনেকেই মনে করছেন কয়েকদিনের মধ্যেই স্রোতের অন্য একটি নায়িকা দেখানো হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে প্রথমে যার নাম উঠে আসছে তিনি হলেন অভিনেত্রী মানালি দে।
প্রসঙ্গত এই ধারাবাহিকে মহার্ঘ্যর চরিত্রে অভিনয় করতে দেখা যায় কৌশিক রায়কে। এবং ঝোরার চরিত্রে দেখা যাচ্ছে তৃণা সাহাকে, এদের দুজনের জুটি অনেক আগে থেকেই দর্শকের কাছে অত্যন্ত প্রিয় ‘খড়কুটো’ ধারাবাহিকে “সৌগুন” হিসাবে। আর স্রোতের চরিত্রে রয়েছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায়। কিছুদিন আগেই ইন্দ্রাশিষ এবং মানালির জনপ্রিয় ধারাবাহিক ‘ধূলোকণা’ শেষ হয়েছে যেখানে ফুলঝুরি এবং লালনের জুটিও দর্শকের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। তাদের দুজনের নাম মিলিয়ে নাম দেওয়া হয়েছিল “লালফুল” ।
তাই এখন দর্শকরা চাইছে মানালি দেকে স্রোতের নায়িকা হিসাবে আনা হোক এবং তারা আবার পুরনো জুটিকে দেখতে পাক। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”Just imagine স্রোতের জন্য নায়িকা হিসেবে মানালী দে এল বালিঝড় এ। তা হলে একসাথে সৌগুন আর লালফুল জুটি ফিরে পাওয়া যাবে।” তবে পুরোটাই দর্শকদের অনুমান বা ইচ্ছা প্রকাশ মাত্র। পরবর্তী দিনে ধারাবাহিকে কী হতে চলেছে তা গল্প এগোলেই বোঝা যাবে।

